গ্যাস সংকটে বিপাকে শিল্পকারখানা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:৫৯ পিএম

গ্যাস সংকটে বিপাকে পড়েছে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের শিল্প কারখানাগুলো। প্রায় সব কারখানার উৎপাদন নেমে এসেছে অর্ধেকের নিচে। এতে বড় ধরনের লোকসানের শঙ্কা করছেন মালিকরা। অবশ্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে শিল্প কারখানা রয়েছে এক হাজার ৭৯২টি। এর প্রত্যেকটিতেই রয়েছে গ্যাস সংযোগ। কিন্তু চলমান গ্যাস সংকটে বিপাকে কারখানা কর্তৃপক্ষ।

কর্মকর্তারা বলছেন, এ ক’দিনে প্রায় সব কারখানার উৎপাদন নেমে এসেছে অর্ধেকের নিচে। এ অবস্থায় উৎপাদন ও রপ্তানি নিয়ে শঙ্কায় পড়েছেন।

সাভার শামস ওয়াশিং লিমিটেডের রক্ষণাবেক্ষণ প্রকৌশলী রাশেদুল সিকদার বলেন, গ্যাস কম থাকায় আমাদের প্রোডাকশন অনেক কমেছে। ঠিকমতো মেশিন চালানো যাচ্ছে না গ্যাস সংকটের কারণে। ৪০ শতাংশ পর্যন্ত প্রোডাকশন কমেছে।

কারখানা মালিকরা বলছেন, যে প্রতিষ্ঠানগুলো গ্যাস নির্ভর, সেখানে গ্যাসের চাপ একেবারে কম। এতে উৎপাদন কমে গেছে। আর সময় মতো অর্ডারগুলো দিতে না পারলে, বিদেশি ক্রেতা হারানোর শঙ্কা করছেন তারা। সংকট কাটাতে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

শামস ওয়াশিং লিমিটেডের জেনারেল ম্যানেজার হারুনুর রশিদ জানান, কর্মচারীদের বেতন বাড়িয়ে গ্যাস সংকটে উৎপাদন কমায় তারা ক্ষতির মুখে পড়ছেন।

এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ কম। তাই সমস্যা প্রকট হচ্ছে। আর এটা এখন জাতীয় সংকট, তাই দ্রুত সমাধানের চেষ্টা চলছে। সাভার ও আশুলিয়ায় প্রতিদিন গ্যাসের চাহিদা ২৬০ মিলিয়ন ঘনফুট, আর বর্তমানে পাওয়া যাচ্ছে ১৬০ মিলিয়ন ঘনফুট।

তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লিমিটেডের ডিজিএম প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, আমাদের চাহিদার তুলনায় সরবরাহ কম। আমরা এ নিয়ে কাজ করছি।

কারখানা সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এই সমস্যার সমাধান করে উৎপাদন বাড়াতে না পারলে, এর খারাপ প্রভাব পড়বে সারাদেশের অর্থনীতিতে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং পেট্রোবাংলা সূত্রে জানা যায়, দেশে বর্তমানে দৈনিক ৪১০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। চাহিদা মোতাবেক গ্যাস সরবরাহ করা যাচ্ছে না এক দশকের বেশি সময় ধরে।

তবে ৩৫০-৬০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা গেলে পরিস্থিতি মোটামুটি সামলে নেওয়া যায়। কিন্তু বর্তমানে দৈনিক ২৫০-২৬০ কোটি ঘনফুট বিতরণ করা হচ্ছে। আর্থিক সংস্থানের অভাবে চলতি বছরে স্থানীয় গ্যাস উৎপাদন এবং বিদেশ থেকে এলএনজি আমদানি বাড়িয়ে সরবরাহের পরিমাণ ৩১০-১৫ কোটি ঘনফুটের বেশি করা কঠিন।

একাত্তর/আরএ
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর