ইউনূসের কারণে বিনিয়োগে প্রভাব পড়বে না: হাছান

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:৫৬ পিএম

নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের কারণে দেশে বিদেশি বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘ড ইউনূসের কারণে বিনিয়োগ কোনো প্রভাব পড়বে না। কারণ, তার প্রতিষ্ঠানে সঠিক পাওনা দেয়নি। তাই মামলা হয়েছে। সরকারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

বৃহস্পতিবার দুপুরে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপোয় ও জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রস্টারের সঙ্গে বৈঠকের পর একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ফ্রান্সের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পৌঁছে দিয়েছেন। আমাতের স্বাধীনতার পরও তারা অভিনন্দন জানিয়েছিলেন।

ফ্রান্সের সহায়তায় মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পাঠানোর কথা উল্লেখ করে তিনি বলেন, দ্বিতীয় স্যাটেলাইটের জন্য এমওইউ হয়েছে। চুক্তি খুব দ্রুত হবে।

এছাড়া এয়ারবাসের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়েও রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাই নির্মাণ এবং উড়োজাহাজ বিক্রির বিষয়ে ফ্রান্স আগ্রহী বলে সাংবাদিকদের জানান ফরাসি রাষ্ট্রদূত।

আরবি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দায়িত্বভার নেওয়ার পর নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন,...
দীর্ঘদিনের কর বিরোধের জের ধরে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-এর দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর