রেমিট্যান্স পাঠানোয় শীর্ষে আমিরাত প্রবাসীরা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১১:৪৪ পিএম

২০২২ সালে বহির্বিশ্বে বসবাস করা মোট ৮৬ জন বাংলাদেশি নানা ক্যাটাগরিতে সিআইপি হয়েছেন। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ৩৯ জন সিআইপি নির্বাচিত হয়েছেন। এছাড়া ২০২৩ সালে রেমিট্যান্স পাঠানোর শীর্ষে রয়েছে দেশটি। গত বছর তিন হাজার ৬৭৫ মিলিয়ন ডলার পাঠিয়েছে আমিরাতের প্রবাসীরা। এর পেছনে কনসুলেটের রেমিট্যান্স এওয়ার্ড ভূমিকা রাখছে বলে মনে করেন প্রবাসীরা। 

দুবাই ও উত্তর আমিরাতে প্রায় ১০ লাখ বাংলাদেশি বাস করেন। দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার আমিরাতের বাণিজ্য নগরীতে গেলো বছর দুবাইস্থ বাংলাদেশ কনসুলেট চালু করে রেমিট্যান্স এওয়ার্ড। এরপর থেকে বাড়তে থাকে আমিরাতের প্রবাসীদের রেমিটেন্স পাঠানো। এ জন্য কনসুলেটকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসীরা। 

আজমানের ব্যবসায়ী হুমায়ূন কবীর এ জন্য কনসাল জেনারেলের 'দুয়ারে কনসুলেট' উদ্যোগের প্রশংসা করেন।

বৈধপথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে এ বছর দ্বিতীয়বারের মতো রেমিট্যান্স এওয়ার্ডের আয়োজন করছেন বলে একাত্তর টিভিকে জানিয়েছেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। চলমান অর্থবছরে এর ফলে দেশের অর্থনীতির চাকা আরও মজবুত হবে বলে তিনি মনে করেন। 

তবে প্রবাসীদের মেধাবী সন্তানদের জন্য দেশে কর্মসংস্থানের উপযুক্ত পরিবেশ ও বিনিয়োগকারী প্রবাসীদের দেশে বিনিয়োগ বৃদ্ধিতে সরকারের দৃষ্টি কামনা করেছেন দুবাই প্রবাসী সালেহ আহমদ সিআইপি। 

এছাড়াও বিমানবন্দরে হয়রানি বন্ধসহ দেশে বিনিয়োগ করতে সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছেন প্রবাসী বিনিয়োগকারীরা। এতে দেশের অর্থনীতির চাকা আরও দুর্বার হবে বলে মনে করেন আজমানের মোহাম্মদ হেলাল উদ্দিন সিআইপি।  

প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করলে এবং সাধারণ প্রবাসীদের মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর সরকারি উদ্যোগ গ্রহণ করলে বাড়বে রেমিট্যান্স, এমন ধারণা সংশ্লিষ্টদের। 

আরবিএস
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় হারুন ও রাসেল নামে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।   
উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশ করতে না পারা বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে কুয়েত সরকার। কুয়েতের বৈধ সিভিল আইডিধারী যারা বর্তমানে দেশের বাইরে আটকা...
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে প্রবাসীদের জন্য বড়ো ঘোষণা দিয়েছে সরকার। যেসব প্রবাসী বাংলাদেশি যুদ্ধকবলিত এলাকা থেকে ফিরতে চান, তাদের সম্পূর্ণ সরকারি খরচে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর