স্বতন্ত্ররা এমপিরা ‘স্বতন্ত্রই থাকবেন’

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১১:১৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ীরা আওয়ামী লীগে যোগ না দিয়ে স্বতন্ত্র হিসেবেই সংসদে থাকবেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার রাতে গণভবনে স্বতন্ত্র এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বতন্ত্র সংসদ সদস্যরা স্বতন্ত্রই থাকবেন। তবে তারা সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারবেন। এ কথাটাই আমাদের সংসদ নেতা দলের সভাপতি শেখ হাসিনা পরিষ্কারভাবে বলেছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দ্বাদশ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন মার্কার কিছু সংঘাত, সহিংসতা ও অন্তঃকোন্দল ছিল। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এটা আর হতে দেয়া যাবে না। আওয়ামী লীগই থাকতে চান বলে জানিয়েছেন। ভিন্ন কোনো নামে পরিচয় দিতে গেলে তাদের আবেগ আহত হবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, নারী সংরক্ষিত আসনে ব্যাপারে সংসদ নেতা শেখ হাসিনা যাদের মনোনীত করবেন তাদের প্রতি স্বতন্ত্রদের সমর্থন থাকবে, তারা সেই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

সংসদ নেতা শেখ হাসিনার স্বতন্ত্র সংসদ সদস্যদের বৈঠক সঞ্চালনা করে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। এতে যোগ দেন স্বতন্ত্র ৬২ জন সংসদ সদস্যই। তাদের মধ্যে ৫৮ জনই বিভিন্ন স্তরের আওয়ামী লীগ নেতা। দ্বাদশ সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করে জয় পেয়েছেন। নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে করতে এবার দলে নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ানোর সুযোগ দেয় আওয়ামী লীগ।   

স্বতন্ত্র এমপিরা কোন হুইপের আওতায় থাকবেন জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, চিফ হুইপ সংসদ নেতার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন।

কেএসএইচ
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর