মধ্যপ্রাচ্য সঙ্কটে অস্থির বিশ্ববাজার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৪:২৫ পিএম

করোনা পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, তারপর হামাস-ইসরাইল সংঘাতের প্রভাবে অস্থির মধ্যপ্রাচ্য। যার বড় প্রভাবে আবারও বড় ধরনের সংকটে বিশ্ববাণিজ্য। এবার আরেক সংকট। বিশ্বের আমদানি ও রপ্তানি পণ্য পরিবহনের অন্যতম রুট লোহিত সাগরে হুতি সন্ত্রাসীদের আক্রমণ।

বেড়ে গেছে পণ্য পরিবহনের খবর। এতে অস্থির হয়ে উঠেছে বিশ্ববাজার। বহুজাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান- এইচএসবিসির প্রধান অর্থনীতিবিদ পল ব্লক্সহ্যাম বলছেন, বৈশ্বিক পণ্যবাজার আবার চাপে পড়েছে। আর পরিস্থিতি আরও খারাপের দিকেই যাবে মনে হচ্ছে তার।

স্থলপথ বা আকাশপথের যতোই উন্নত হোক বাণিজ্যের জন্য কোনোভাবেই জলপথ নির্ভরযোগ্যতা ও সাশ্রয়ের দিক অস্বীকার করার উপায় নেই। তাই প্রমাণ করে এবার লোহিত সাগর সঙ্কটে।

হুতি সন্ত্রাসীদের আক্রমণের পর থেকেই লোহিত সাগর রুটটি ব্যবহার করছে না জাহাজ সংস্থাগুলি। যা আন্তর্জাতিক বাণিজ্যকে আবার সঙ্কটে ফেলছে।

এদিকে সরবরাহ সঙ্কট ও বিনিয়োগের অভাবে বৈশ্বিক পণ্য রপ্তানি খাত আবার ভয়াবহ চাপে আছে বলছে এইচএসবিসি। বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকটির প্রধান অর্থনীতিবিদ পল ব্লক্সহ্যামের মতে পরিস্থিতি ধীরে ধীরে আরও খারাপের দিকেই যাচ্ছে। ভূরাজনৈতিক এবং জলবায়ু সঙ্কট এই পরিস্থিতি আরও ঘোলাটে করবে।

তিনি বলেন, সমুদ্র পরিবহন সঙ্কটের প্রভাবে চাহিদার তুলনায় সরবরাহ কমায় পণ্যের দাম বাড়ছে। সরবরাহ সঙ্কট স্থায়ী হলে পণ্যের উচ্চমূল্য থেকেই যাবে, যা বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিকে আবার বাধাগ্রস্ত করবে।

তার মতে, গাজায় চলমান ইসরাইল-হামাস যুদ্ধ এবং ইউক্রেন যুদ্ধের মতো ভূ-রাজনৈতিক সংকট এখনো বিশ্ববাণিজ্যকে বাধাগ্রস্ত করেছে। আর জলবায়ু পরিবর্তন সঙ্কটও কৃষিপণ্য উৎপাদন ও সরবরাহকে ব্যাহত করে যাচ্ছে । আমেরিকান গণমাধ্যম সিএনবিসিকে পল ব্লক্সহ্যাম জানিয়েছে, সুপার স্কুইজ বা তীব্র চাপ আরও গভীর বা দীর্ঘায়িত হতে পারে, যদি ভূ-রাজনৈতিক সঙ্কট আরও বেশি দীর্ঘস্থায়ী হয়।

সমুদ্র পরিবহন খাতে বিশ্ব অস্থিরতার এই সময়ে লোহিত সাগর, কৃষ্ণ সাগর, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পানামা খালা কিংবা সুয়েজ খাল; সবখানে ছড়িয়ে পড়েছে সংকট।

এসব জলপথে মানবসৃষ্ট সমস্যার পাশাপাশি যোগ হয়েছে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব। সারা বিশ্বের আমদানি-রপ্তানি খাতের জন্য বড় বাধা হয়ে উঠেছে।

এআরএস
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এশিয়ার অর্থনীতিতে চলতি এবং আগামী বছরে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের সাম্প্রতিক হামলা বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর