ডিজিটাল হাটে পাঁচ দিনে হাজার কোটি টাকার পশু বিক্রি

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০৯:৩৬ এএম

করোনা পরিস্থিতিতে সরকারের উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ডিজিটাল পশুর হাটের আয়োজন করেছে এছাড়াও প্রাণিসম্পদ অধিদফতর সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলাভিত্তিক হাট আয়োজন করেছে। এছাড়া অনান্য অনলাইন হাটের আয়োজন করা হয়েছে। 

এই হাটগুলোতে ৮ জুলাই থেকে সোমবার ১২ জুলাই পর্যন্ত মোট পশু বিক্রি হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৮৮টি, যার অর্থমূল্য ১ হাজার ১১৬ কোটি ৮ লাখ ৮৬ হাজার ৩০০ টাকা।

প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য অনুযায়ী, ১২ জুলাই পর্যন্ত অনলাইনে সবচেয়ে বেশি পশু বিক্রি হয়েছে চট্টগ্রাম বিভাগে। বিভাগটিতে ৮৭ হাজার ৩৫৭টি গরু-মহিষ এবং ১৭ হাজার ৬৬৭টি ছাগল-ভেড়া অনলাইনে বিক্রি হয়েছে। দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা বিভাগ। ঢাকায় মোট ১৬ হাজার ৯৭৬টি গরু-মহিষ এবং ১ হাজার ৩৫৪টি ছাগল-ভেড়া বিক্রি অনলাইনে হয়েছে। অনলাইনে বিক্রির দিক থেকে সবচেয়ে পিছিয়ে আছে ময়মনসিংহ বিভাগ। সেখানে ৩২২টি গরু-মহিষ এবং মাত্র ২৭টি ছাগল-ভেড়া অনলাইনে বিক্রি হয়েছে।

সারা দেশে এখন পর্যন্ত ১ হাজার ৮৪৩টি প্ল্যাটফর্ম থেকে অনলাইন হাট পরিচালিত হচ্ছে। প্রাণিসম্পদ অধিদফতর জেলা ও উপজেলা পর্যায়ের কর্মীগণ নিজ এলাকার খামারিদের খামার ঘুরে পশুর ছবি অনলাইনে আপলোড দেওয়ার কাজে নিয়োজিত করেছে।

ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী রফিকুজ্জামান বলেন, ‘আমরা উপজেলাভিত্তিক ফেসবুক গ্রুপ তৈরি করেছি, যেমন ঢাকা মহানগর ছাড়াও ঢাকায় পাঁচটি উপজেলা আছে। এই ছয় এলাকার জন্য আলাদা ছয়টি ফেসবুক গ্রুপ তৈরি করা হয়েছে। কর্মীরা দিনে ৫ থেকে ১০টি পশুর ছবি আপলোড করছেন।’


একাত্তর/এআর

চলতি ২০১৬-২০২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি মাঝারিভাবে পুনরুদ্ধার হয়ে চার শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২০২৬ সালের শুরুর দিকে...
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ব্যাংকের...
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ২০৩ কোটি ১০ লাখ ডলার। ফলে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১ দশমিক ৬০ শতাংশ।
ডেঙ্গু প্রতিরোধে সচেতন না হলে জনগণের বিরুদ্ধে জরিমানামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি জানান, শুধু সাধারণ জনগণই নয়,...
নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্যের বরাত দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলছেন, চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে মনে হচ্ছে না। এ বছর নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই কম।...
চলতি ২০১৬-২০২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি মাঝারিভাবে পুনরুদ্ধার হয়ে চার শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২০২৬ সালের শুরুর দিকে...
জ্বালানি তেলের দাম বাড়ার পর রাজধানীতে বাসভাড়া বাড়ানো হলেও তা নিয়ে যাত্রী ও পরিবহনকর্মীদের মধ্যে চরম বিভ্রান্তি ও অসন্তোষ দেখা দিয়েছে। বাসে নতুন ভাড়ার চার্ট বা তালিকা না থাকায় যেমন যাত্রীরা সঠিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর