এক্সে পাওয়া যাচ্ছে না টেইলর সুইফটকে  

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৪:৫১ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গায়িকা টেইলর সুইফটের এআইয়ে জেনারেটেড নগ্ন ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ায় মাইক্রোব্লগিং সাইট এক্স এ বিষয়ে সার্চ ব্লক করে দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, রোববার রবিবার বিকেলে এক্সে টেলর সুইফটকে অনুসন্ধান করলে ‘কিছু ভুল হয়েছে। পুনরায় চেষ্টা করুন’ এই বার্তাটি পায় অনুসন্ধানকারীরা।

এক্স এর আগে এই ধরনের ব্লকিং অ্যাকশন নিয়েছে কি না তা জানা যায়নি।

এক্সের বিজনেস অপারেশন চিফ জো বেনারচ এক বিবৃতিতে বলেছেন, এটি একটি অস্থায়ী পদক্ষেপ এবং প্রচুর সতর্কতার সাথে করা হয়েছে। কারণ এই ঘটনায় আমরা নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছি। 

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেক অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার আগে এক্সে শেয়ার করা সুইফটের একটি ডিপফেক ছবি ৪৭ মিলিয়ন বার দেখা হয়েছিলো।

এক্স বলেছে, কন্টেন্ট ভিউয়ের সিংহভাগ ‘স্বাস্থ্যকর’ পোস্টের। এক্সের মালিক ইলন মাস্ক এবং প্রতিষ্ঠানটির সিইও লিন্ডা ইয়াকারিনো একটি নতুন নীতি প্রকাশ করেছেন যা কিছু পোস্টের ডিস্ট্রিবিউশন কমিয়ে সেগুলো মুছে ফেলা থেকে বিরত থাকে।

এর আগে হলিউডের টম ক্রুজ, টম হ্যাঙ্কস, এমা ওয়াটসন, স্টিভ হার্ভিসহ অনেকেই ডিপফেক ছবির শিকার হয়েছেন।

এছাড়া ভারতে ক্যাটরিনা কাইফ, রাশমিকা মান্দানাসহ বেশ কয়েকজন অভিনেত্রীর এমন ভুয়া আপত্তিকর ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিলো। যা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, অন্য তারকারাও।

আরআর/কেএসএইচ
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
বিশ্বসংগীতের পপ-কুইন টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসির সেই বহুল আলোচিত ‘সিক্রেট ওয়েডিং’ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বর! দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেলসি...
২০২৪ সালের আগস্টে অষ্ট্রিয়ার ভিয়েনায় মার্কিন পপ তারকা টেলর সুইফটের কনসার্টে জিহাদি হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছেন ২১ বছর বয়সী এক অস্ট্রিয়ান যুবক। বেরান এ নামে পরিচিত এই অভিযুক্ত আদালতে...
বলিউড সুন্দরী তারকা জাহ্নবী কাপুর বর্তমানে তার আসন্ন ছবি ‘পেড্ডি’ নিয়ে ব্যস্ত থাকলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। মাত্র ১৫ বছর বয়সে স্কুলের আইটি...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর