ইমরান খানের ১০ বছর কারাদণ্ড

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৪:০৯ পিএম

রাষ্ট্রীয় গোপন বার্তা ফাঁসের মামলায় (সাইফার) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির বিশেষ আদালত। 

ইমরানের সঙ্গে একই মামলায় পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের অন্যতম শীর্ষ নেতা শাহ মাহমুদ কুরেশিকে আদালত ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন এই মামলার রায় ঘোষণা করেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলছে, সর্বশেষ এই রায়ের মাধ্যমে দ্বিতীয়বার দণ্ডিত হলেন ইমরান খান।

২০২২ সালে ইমরান খানকে প্রধানমন্ত্রী পদ থেকে দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত করেছিলো। ইতিমধ্যেই সেই দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরে তিন বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি।

পাকিস্তানি পেনাল কোডের ৩৪২ ধারা অনুসারে শুনানির শুরুতে ইমরান ও কুরেশিকে একটি প্রশ্নপত্র দেয়া হয়। 

ইমরান খানের বক্তব্য নেওয়ার পর আদালত তাকে সাইফারের বিষয়ে প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন, ‘আমি আমার বিবৃতিতে একই কথা আগেও বলেছি যে আমি জানি না। সাইফার আমার অফিসে ছিলো।

আগামী আট ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে এই রায় ঘোষণা করা হলো। ইমরান খানের দল পিটিআই এই নির্বাচনী প্রতীক ছাড়াই এবার প্রতিদ্বন্দ্বিতা করছে।

একাত্তর/আরআর/এসি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর