সাত দিনে তৃতীয়বার মিসাইল ছুঁড়লো উত্তর কোরিয়া

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৭:০৩ পিএম

রকেট ছোড়া যেন নেশায় পরিণত হয়েছে উত্তর কোরিয়ার। দেশটি তাদের পশ্চিম উপকূলের জলসীমায় বেশ কয়েকটি ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ংয়ের চালানো ধারাবাহিক অস্ত্র পরীক্ষার ক্ষেত্রে এটি ছিল তাদের সবশেষ অস্ত্র পরীক্ষা। মঙ্গলবার সিউলের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। 

সিউলের জয়েন্ট চিফস অব স্টাফের দেয়া এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী স্থানীয় সময় সাতটার দিকে উত্তর কোরিয়ার পশ্চিম সাগর অভিমুখে পরীক্ষা চালানো অজ্ঞাতনামা কয়েকটি মিসাইল শনাক্ত করেছে। এ নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয়বার মিসাইল পরীক্ষা চালালো দেশটি।

তবে  ওই বিবৃতিতে  তাৎক্ষণিকভাবে ছোড়া মিসাইলের সংখ্যা, সেগুলো কতদূর উড়েছিল এবং স্থল বা সমুদ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল কি-না এসব বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। বুধবার থেকে উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ক্রুজ মিসাইল পরীক্ষার মধ্যে সবশেষ উৎক্ষেপণ এটি।

জেসিএস বলেছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো মিসাইলগুলোর ধরন জানতে চেষ্টা করছে এবং বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে দেখছে। পাশাপাশি সিউলের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রকে বেশি করে সহায়তা ও নজরদারি জোরদার করছে। তারা উত্তর কোরিয়ার গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

সাম্প্রতিক মাসগুলোতে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটতে দেখা যাচ্ছে। উভয়পক্ষ উত্তেজনা কমিয়ে আনার চুক্তি থেকে বেরিয়ে এসেছে। সেই সঙ্গে সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করতে এবং লাইভ-ফায়ার মহড়া চালাতেও দেখা যাচ্ছে। পিয়ংইয়ং পরিস্থিতিকে ‘যুদ্ধ’ হিসাবে বর্ণনা করেছে। 

একাত্তর/এসি
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর