বিএনপির বক্তব্য ভুল, বিভ্রান্তিমূলক: রুশ রাষ্ট্রদূত

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৩:২৫ পিএম

বিএনপির বক্তব্য ভুল ও বিভ্রান্তিমূলক হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মন্টিটস্কি বলেছেন, আওয়ামী লীগ জনগণের ভোটেই নির্বাচিত হয়েছে।

বুধবার পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

রুশ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নির্বাচনসহ অভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক গলায় না রাশিয়া। আর রাশিয়ার ভূমিকা নিয়ে বিএনপির দেয়া বক্তব্য ভুল। রাশিয়া-ভারত-চীন সম্পর্কে বিএনপির মন্তব্য বিভ্রান্তিমূলক।

‘জনগণের ভোটেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো দ্বিমত নেই’ বলে এসময় মন্তব্য করেন আলেক্সান্ডার মন্টিটস্কি।

তিনি বলেন, রাশিয়া কখনোই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না। এর ফলে ভোগান্তিতে পড়েছে বাংলাদেশও।

এদিকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য রুশ মুদ্রায় করার বিষয়ে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে বলেও মন্তব্য করেন মন্টিটস্কি।

তিনি বলেন, নিজস্ব মুদ্রায় বিনিময় করার জন্য চীন, রাশিয়া, ভারত কাজ করছে।

এছাড়া বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বেশকিছু সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি ঝুলে আছে বলে জানান দেশটির রাষ্ট্রদূত। বলেন, বাণিজ্য বিষয়ে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার যে কোনো সময় চুক্তি হতে পারে বলে। 

আরবি
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
বিএনপির দীর্ঘ পথচলায় অর্জন ও সাফল্যের তালিকা বিশাল, ব্যাপক ও বিস্তৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর