পদত্যাগের অনুরোধে অস্বীকৃতি ইউক্রেনীয় সেনাপ্রধানের

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১২ পিএম

পদ থেকে সরে দাঁড়াতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আহ্বান প্রত্যাখ্যান করেছেন দেশটির সেনাবাহিনী প্রধান ও কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনি।

সোমবার এক বৈঠকে ভ্যালেরিকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন জেলেনস্কি। কিন্তু তার এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন দেশটিতে জনপ্রিয় এই সেনাপ্রধান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

তবে পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করায় ভ্যালেরিকে বরখাস্ত করতে পারেন জেলেনস্কি।

ইউক্রেনের এক বিরোধীদলীয় এমপি ও জেনারেলের মিত্র বলে পরিচিত ওলেক্সি গনচারেঙ্কো বলেছেন, তিনি বুঝতে পারছেন সোমবার প্রেসিডেন্ট জালুঝনিকে পদত্যাগ করতে বলেছেন, কিন্তু তিনি তা করতে অস্বীকৃতি জানিয়েছেন।

দুজনের মধ্যকার বিরোধের জন্য ব্যক্তিত্বকে দায়ী করে এ ইউক্রেনীয় এমপি বলেছেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি, এটি ভালো কিছু না। তাদের মধ্যে মৌলিক কোনও বিরোধ নেই। কিন্তু জেলেনস্কির কার্যালয় উদ্বিগ্ন, তারা মনে করছে জালুঝনি সামরিক নয়, রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন।

দুইজনের বিরোধের মীমাংসা হবে কি না তা স্পষ্ট নয়। গনচারেঙ্কো বলেছেন, জনগণ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া পর্যালোচনার পর জেলেনস্কি হয়ত জালুঝনিকে বরখাস্ত ও কাউকে তার স্থলাভিষিক্ত করতে পারেন। এই প্রক্রিয়ায় প্রতিরক্ষামন্ত্রীর সমর্থন প্রয়োজন হবে প্রেসিডেন্টের।

প্রতিবেদনে জালুঝনির স্থলাভিষিক্ত হওয়ার ক্ষেত্রে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানভ এগিয়ে রয়েছেন। চলতি বছরের শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের দায়িত্ব তিনি পেতে পারেন।

সেনাবাহিনীর প্রধানের বরখাস্তের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি অস্বীকার করেছেন জেলেনস্কির মুখপাত্র ও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে, ইউক্রেনের কমান্ডার-ইন-চীফকে বরখাস্ত করার সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ায় জনসাধারণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনি বেশ জনপ্রিয়।

ডিসেম্বরে প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, ৮৮ শতাংশ ইউক্রেনীয়রা জেনারেল জালুঝনির ওপর আস্থা রাখেন। অন্যদিকে ৬২ শতাংশ বলেছেন, জেলেনস্কির ওপর আস্থা রাখেন তারা।

চ্যাথাম হাউজ থিংক ট্যাংকের ইউক্রেন বিশেষজ্ঞ ওরিসিয়া লুটসেভিচ বলেছেন, তিনি মনে করেন জালুঝনিকে পদত্যাগ করতে বলার কথা ইচ্ছাকৃতভাবে ফাঁস করা হয়েছে জনগণের মত জানার উদ্দেশ্যে। ইউক্রেনের ঐক্য বিনষ্টে রাশিয়ার চেষ্টার মধ্যে জালুঝনির ওপর এমন আক্রমণ শত্রুদের পক্ষে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।

 

একাত্তর/জো
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি একজন মার্জিত, কঠোর পরিশ্রমী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ সেই কিয়ার স্টারমারই আধুনিক রাজনৈতিক জনমত জরিপের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের প্রধানমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর