শুরু হচ্ছে ডন থ্রির শুটিং

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৯ পিএম

বলিউডে ‘ডন’ শব্দটা দেখলে বা শুনলেই দর্শকের সামনে ভেসে ওঠে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের মুখ। সেখানে রণবীর সিংকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না দর্শকদের একাংশ।

রণবীরকে কম সমালোচনা শুনতেও হয়নি এর জন্য। কটাক্ষও শুনতে হয়েছে বিস্তর। রণবীর অবশ্য সে সবে কান দেননি। ‘ডন থ্রি’- এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

এই নিয়ে নানা টালবাহানার পর এই সিনেমার শুটিং শুরু হচ্ছে অবশেষে। আগামী মাসে ‘ডন থ্রি’-এর পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে।

সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে এ বছরের আগস্ট মাস নাগাদ শুটিং শুরু হবে সিনেমার।

বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া চন্দ্র বারোট পরিচালিত ও অমিতাভ বচ্চন অভিনীত ছবি থেকে অনুপ্রাণিত হয়ে ২০০৬ সালে ‘ডন’ বানিয়েছিলেন পরিচালক ফারহান আখতার।

সাম্প্রতিকের ছাঁচে ফেলা চিত্রনাট্য অবলম্বনে তৈরি ছবি সাড়া জাগিয়েছিল দর্শকের মনে। অমিতাভের পর ‘ডন’ হিসাবে শাহরুখকে গ্রহণ করেছিলেন অনুরাগীরা। ‘ডন’-এর জনপ্রিয়তা ও সাফল্যে উৎসাহ পেয়ে বছর পাঁচেক পরে ২০১১ সালে ‘ডন টু’ বানান ফারহান।

ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবিতেও ফারহান ও শাহরুখের জুটি হিট। তার পর থেকেই ‘ডন থ্রি’ ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক ও অনুরাগীরা।

প্রায় এক যুগ পরে আলোচনা শুরু হয়েছে সেই ছবি নিয়ে। তবে এ বার আর ‘ডন’ এর চরিত্রে ফিরছেন না শাহরুখ। ‘ডন থ্রি’ ছবিতে তার জুতোয় পা গলাচ্ছেন বলিউড অভিনেতা রণবীর সিং। এরইমধে প্রকাশ্যে এসেছে ‘ডন’ হিসাবে রণবীরের লুক।

কেএসএইচ
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর