ধর্ষণ ঘিরে উত্তাল জাবি, ছয় জনের বিরুদ্ধে পদক্ষেপ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৩ পিএম

স্বামীকে আটকে রেখে এক নারীকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এরই মধ্যে প্রধান অভিযুক্ত মোস্তাফিজসহ তিন ছাত্রকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া আরও তিনজনের সনদ স্থগিত করা হয়েছে।

এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। 

শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন জঙ্গলে এ ঘটনা ঘটে।

এরপরই ভূক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড চেয়েছে।

ধর্ষণের ঘটনার প্রধান অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ও বহিরাগত যুবক মামুন (৪৫)।

মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী মোস্তাফিজ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। 

প্রধান অভিযুক্ত মোস্তাফিজুর রহমান। ইমেজ: সংগৃহীত।

মোস্তাফিজের সহযোগী বহিরাগত মামুন ভুক্তভোগী নারীর পূর্বপরিচিত। এই মামুনই ওই নারীকে বিশ্ববিদ্যালয়ে ডেকে আনেন।

মোস্তাফিজের সহযোগী বাকি পাঁচ জাবি শিক্ষার্থী হলেন- মুরাদ হোসেন, শাহ পরান, সাব্বির হোসেন সাগর,  মোস্তফা মনোয়ার সিদ্দীকি ও হাসানুজ্জামান।

এদিকে ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর উত্তাল হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকালেই মীর মশাররফ হোসেন হলের সামনে অর্ধশতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করেন। এসময় তারা ধর্ষক ও তাদের প্রশ্রয়দাতা এবং প্রশাসনে বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সন্ধ্যা পৌনে ছয়টার থেকে রেজিস্টার ভবনের সামনে অবস্থান নেয়। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নুরুল আলম জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিভিন্ন সিদ্ধান্ত পড়ে শোনান। এসময় শিক্ষার্থীরা প্রায় আধাঘণ্টা তাকে ঘিরে রাখে।

ভিসি জানান, মোস্তাফিজুর রহমানকে আজীবন বহিষ্কারসহ সকল সনদপত্র বাতিল করা হয়েছে এবং তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হয়েছে।

অন্য অভিযুক্তদের মধ্যে মুরাদ হোসেন, সাব্বির হোসেন সাগর, মোস্তফা মনোয়ার সিদ্দীকিকে সাময়িক বহিষ্কার করে তাদের সনদ স্থগিত করা হয়।

এছাড়া হাসানুজ্জামান ও শাহ পরানেরও সনদ স্থগিত করেছে জাবির সিন্ডিকেট সভা।

আরবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ১০টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে পরিত্যক্ত হলসংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষককে কেন বহিষ্কার করা হবে না এই মর্মে শোকজের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১ নম্বর হলে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের মোবাইল বন্ধ করে র‍্যাগ দেওয়ার ঘটনা ঘটেছে। এতে একই বিভাগের ৫৩তম ব্যাচের ১৬...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর