অটো মালিক-বিআরটিএ আঁতাতে লোপাট ১১৩ কোটি টাকা!

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৮ পিএম

সিএনজিচালিত অটোরিকশা প্রতিস্থাপনের নামে সিএনজি মালিক সমিতির সঙ্গে আঁতাত করে বিআরটিএ লোপাট করেছে ১১৩ কোটি টাকা; এমন অভিযোগ করেছে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।

সংগঠনটি হুশিয়ার করে বলেছে, সরকার যদি বিআরটিএর অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তবে, বিআরটিএ কার্যালয় ঘেরাওসহ নানা আন্দোলনে মাঠে নামবে সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকরাই। 

দুদক সচিব জানান, বিআরটিএর দুর্নীতি বিষয়ে এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে কমিশন। সেবা গ্রহীতাদের জিম্মি করে পার পাবে না দুর্নীতিবাজরা।  

ঘুষ, দালালের দৌরাত্মসহ নানা অভিযোগে বিআরটিএতে অভিযোগ চালায় দুর্নীতি দমন কমিশন। দুদকের কাছে তথ্য ছিলো, ড্রাইভিং লাইসেন্স, নিবন্ধন,ফিটনেসসহ সব কাজেই গুণতে হয় সরকার নির্ধারিত টাকার চেয়ে বাড়তি টাকা। এমন অভিযোগে মিরপুর বিআরটিএতে অভিযানে চালিয়ে দালাল চক্রের বেশ কয়েকজন সদস্যকে আটক করে দুদক। 

দুদকের দুই দিনের অভিাযানেও ধরা-ছোঁয়ার বাইরে থেকে গেছে দালাল চক্রের গডফাদাররা। যাদের মাধ্যমে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১২ হাজার ৫০০ সিএনজি প্রতিস্থাপন প্রক্রিয়ায় লেনদেন হয় প্রায় ১১৩ কোটি টাকা। 

ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন অভিযোগ করে বলেন,, সিএনজি মালিক সমিতির সঙ্গে আঁতাত করে এই টাকা হাতিয়ে নিয়েছে বিআরটিএর কিছু কর্মকর্তারা। এ ব্যাপারে দুদকের কাছে সিএনজি অটোরিকশা প্রতিস্থাপনে বিআরটিএর দুর্নীতির পুরো ফিরিস্তি তুলে ধরা হয়েছে। অভিযোগ পত্রে তথ্য দেওয়া হয়েছে বিআরটিএর অসাধু কর্মকর্তাসহ দালালদের তালিকাও। 

দুদক সচিব মাহবুব হোসেন বলেন, সিএনজি অটোরিকশা প্রতিস্থাপনের নামে ১১৩ কোটি টাকা লোপাটসহ নানা অভিযোগ আমলে নিয়ে এরইমধ্যে অনুসন্ধান শুরু করেছে কমিশন। 

সেবামূলক প্রতিষ্ঠানের এসে কেউ হয়রানির হলে সঙ্গেসঙ্গে দুদকের হটলাইন নম্বর ১০৬ এ কল করে দুদককে অবহিত করার আহবান জানান তিনি। 

 

একাত্তর/এসি
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে সংযুক্ত আরব আমিরাত থেকে...
শেয়ারবাজারে ২৫০ কোটি টাকার কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পুঁজিবাজারে আলোচিত কারসাজির এই ঘটনায় সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ...
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে মামলার সুপারিশ...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর