গ্র্যামিতে ইতিহাস গড়লেন টেইলর সুইফট

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫১ পিএম

জনপ্রিয় সংগীতশিল্পী টেইলর সুইফট চতুর্থবারের মতো 'অ্যালবাম অব দ্য ইয়ার' পুরস্কার জিতেছেন ৬৬তম গ্র্যামি আসরে, আর এর মাধ্যমে ইতিহাস গড়লেন তিনি।

এবারের আসরে ‘মিডনাইটস’ অ্যালবামের জন্য গ্র্যামি নিজের করে নিয়েছেন ৩৪ বছর বয়সী এই গায়িকা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তিনিই বিশ্বের প্রথম সংগীতশিল্পী, যিনি চারবার 'অ্যালবাম অব দ্য ইয়ার' জিতেছেন।

অনুষ্ঠানে আরেক জনপ্রিয় শিল্পী সেলিন ডিওনের কাছ থেকে পুরস্কারটি নেন সুইফট। ডিওন অসুস্থ থাকা সত্ত্বেও টেইলরকে এই পুরস্কারটি দেওয়ার জন্য গ্র্যামিতে অপ্রত্যাশিতভাবে উপস্থিত হয়েছিলেন।

‘মিডনাইটস’ অ্যালবামের জন্য সুইফট ‘বেস্ট পপ ভোকাল অ্যালবাম’ ও জিতেছেন।

পুরস্কার নেওয়ার সময় তিনি জানান, আগামী ১৯ এপ্রিল তার নতুন অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ রিলিজ হবে।

এবারের গ্র্যামি অনুষ্ঠানে নারীদের আধিপত্য বেশি দেখা যায়। অনুষ্ঠানের শীর্ষ পুরস্কারগুলির মধ্যে মাইলি সাইরাসের ‘ফ্লাওয়ার্স’ 'রেকর্ড অব দ্য ইয়ার' এবং বিলি আইলিশের ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ ‘সং অব দ্য ইয়ার’ জিতেছে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে সম্মানজনক সঙ্গীত পুরস্কার হচ্ছে গ্র্যামি, যা ১৯৫৮ সাল থেকে দেয়া হচ্ছে।

আরআর/আরবি
বিশ্বসংগীতের পপ-কুইন টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসির সেই বহুল আলোচিত ‘সিক্রেট ওয়েডিং’ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বর! দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেলসি...
২০২৪ সালের আগস্টে অষ্ট্রিয়ার ভিয়েনায় মার্কিন পপ তারকা টেলর সুইফটের কনসার্টে জিহাদি হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছেন ২১ বছর বয়সী এক অস্ট্রিয়ান যুবক। বেরান এ নামে পরিচিত এই অভিযুক্ত আদালতে...
বেনিতো আন্তোনিও মার্টিনেজ ওকাসিও, যিনি বিশ্বজুড়ে ‘ব্যাড বানি’ নামে পরিচিত, একজন পুয়ের্তো রিকান র‍্যাপার, গায়ক এবং রেকর্ড প্রযোজক। ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে তিনি এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন।
দেশের নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার মারা গেছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর