রাজবাড়ীতে দ্রুতগতির ভ্যানচাপায় শিশুর মৃত্যু

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৮ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে দ্রুতগতির একটি ভ্যানচাপায় পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বালিয়াকান্দি-পাংশা সড়কের নারুয়া ইউনিয়নের টাকাপোড়া ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আনিশা (৫) বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের আনারুল ইসলামের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে সড়কের ওপর দাঁড়িয়ে একটি ট্রাক পাটকাঠি লোড করছিল। শিশুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল। এসময় পাশ দিয়ে আসা একটি ভ্যান ওই শিশুটিকে চাপা দিয়ে তাকে আহত করে। এরপর তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, সকাল সাড়ে ১১টার সময় ওই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলসহ নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

 

একাত্তর/জো
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর