পটুয়াখালীতে বাস খাদে পড়ে নিহত তিন, আহত আট

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৮ পিএম

পটুয়াখালীর বাশবুনিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।   

বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে পটুয়াখালী-গলাচিপা সড়কের বাশবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের মধ্যে বেলাল নামে এক ব্যক্তির পরিচয় নিশ্চিত করা গেছে। তিনি গলাচিপা উপজেলার গজালীয়া ইউনিয়নের মনির গাজীর ছেলে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।  

ঘটনাস্থলে উপস্থিত গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল ও গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক নূর কুতুবুল আলম ও পুলিশ সুপার সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে চারটার দিকে পটুয়াখালী-গলাচিপা সড়কের বাশবুনিয়ায় বিপরীত দিক থেকে আসা গ্রীনলাইন পরিবহনের একটি বাসকে সাইড দিতে গিয়ে গলাচিপা থেকে পটুয়াখালীগামী ইমরান এক্সক্লুসিভ নামের ওই যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। 

নিহতদের মধ্যে দু'জনের মরদেহ বাসের ভেতর থেকে উদ্ধার করেন স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা।

এছাড়া আহত ৭/৮ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে। 

আরবিএস
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর