শুরু হচ্ছে বার্লিন চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসর

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১১ পিএম

আসছে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বার্লিন চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসর। এবারের উৎসবে প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ৩০টি চলচ্চিত্র। বার্লিন উৎসবের রয়েছে দীর্ঘ ইতিহাস, সাথে এবারের উৎসবে রয়েছে অনেক ফোকাস।

এবারের উৎসবের ভেন্যু প্লাটজ, বার্লিন। ১৫ ফেব্রুয়ারি থেকে এখানেই বসবে সিনেমার মিলনমেলা। বিশ্বের নানা প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক ও অভিনয়শিল্পীদের আগমনে এই চত্বর হবে মুখরিত। লাল গালিচা ছড়াবে রোমাঞ্চের সবটুক রঙ।

এক উৎসব, কিন্তু ফোকাস অনেক। আসরের অন্যতম চমক লুপিতা নিয়োঙ্গে। বার্লিনের ইতিহাসে জুরি ফেস্টে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ নারী।

এবারের উৎসবের পর্দা নামবে, আয়ারল্যান্ড ও বেলজিয়ামের যৌথ প্রযোজনার ছবি small things like these এর মধ্য দিয়ে।

গোল্ডেন বিয়ার ও সিলভার বিয়ার জেতার লড়াইয়ে থাকছে ৩০ টি চলচ্চিত্র। এবারের উৎসবে মার্কিন প্রযোজক ও পরিচালক মার্টিন স্করসেসি পাচ্ছেন আজীবন সম্মাননা। দেখানো হবে তার থ্রিলার সিনেমা ‘দ্যা ডিপার্টেড’।

সিনেমার উৎসবে থাকছেন ফুটবল উন্মাদনাও। ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতার আঁচ থাকছে উৎসবে।

২০১০ সালে বার্লিন উৎসবে শাহরুখ খানের উপস্থিতি আলোড়ন তুলেছিলো, তবে এবারের আসরে বলিউডের প্রাধান্য না থাকলেও উৎসবের ফোরাম বিভাগে সাতটি ভারতীয় চলচ্চিত্র প্রদর্শিত হবে।

তবে, ভারতের অংশগ্রহণ থাকলেও, বার্লিনে এবার বাংলাদেশের কোন অংশগ্রহণ নেই।

 

একাত্তর/জো
 দ্বাবিংশ চলচ্চিত্র উৎসবের শেষ দিন আজ। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া ৯ দিন ব্যাপী এই উৎসবে ৭৫টি দেশের আড়াইশটি সিনেমা দেখানো হয়েছে।
মুম্বাই, লন্ডন, বার্মিংহাম এবং লিডসের পর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হচ্ছে লীসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’।  
চলচ্চিত্র নিয়ে দেশের বৃহত্তম আয়োজন ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এর ২২তম পর্দা উঠলো। ৯ দিনের এ উৎসবে ৭৪ দেশের ২৫২টি চলচ্চিত্র দেখানো হবে। 
দুই বাংলার গণ্ডি পেরিয়ে বলিউডেও প্রশংসিত হয়েছেন অভিনেত্রী জয়া আহসান। এবার ইরানের চলচ্চিত্র উৎসবে মূল ক্যাটাগরিতে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে তার সিনেমা ‘ফেরেশতে’। ফজর চলচ্চিত্র উৎসবে মূল...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর