পাকিস্তানে ত্রিমুখী দৃশ্যপটে শেষ হাসি কার?

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৭ পিএম

পাকিস্তানের সাধারণ নির্বাচন নিয়ে যেন নাটকের শেষ নেই। পিটিআই প্রধান ইমরানকে হটাতে গিয়ে এবার নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছেন নওয়াজ শরীফ। জেলে বসেও বিপুল আসন জিতে নেয় ইমরান খানের দল- পিটিআই দলের মনোনীত স্বতন্ত্র প্রার্থীরা।

তবে কোনো রাজনৈতিক দলই পায়নি একক সংখ্যাগরিষ্ঠতা। সে কারণেই অবধারিতভাবে দেশটিতে গঠন হতে যাচ্ছে জোট সরকার। যদিও ক্ষমতার ভাগাভাগির বিষয়টি এখনও স্পষ্ট হয়নি। এ নিয়ে মুখ খোলেনি কোনো দলই। নির্বাচন ঘিরে সহিংসতা, রাজনৈতিক অচলাবস্থা ও স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে সব মহলে। 

পাকিস্তানের সাবেক দুই প্রধানমন্ত্রী ইমরান খান ও নওয়াজ শরীফ নিজেদের জয়ী ঘোষণা করেছেন আগেই। সে কারণেই এখন নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশটি। চলমান পরিস্থিতিতে পাকিস্তানের পরবর্তী সরকার প্রধান যিনিই হন না কেন, জাতীয় পরিষদে ১৬৯ সদস্যের সংখ্যাগরিষ্ঠতা দেখাতে হবে দলগুলোকে।

পাকিস্তানে নির্বাচন শেষে দেশটিতে কি ধরনের সরকার হতে চলেছে, তা নিয়েই আলোচনা এখন তুঙ্গে। জোট সরকার গঠন নিয়ে শুরু হয়ে গেছে দৌড়-ঝাঁপ। যদিও ক্ষমতার ভাগাভাগি নিয়ে সৃষ্ট অচলাবস্থা এখনো কাটেনি। আগামী দিনগুলোয় পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা দিতে পারে তিনটি দৃশ্যপট। 

প্রথমত, রাজনৈতিক অচলাবস্থা কাটাতে জোট গড়ে ক্ষমতায় যেতে চাইছে পিএমএল-এন ও পিপিপি। আগামী কয়েক দিনে এ দুই দল ক্ষমতা ভাগাভাগির জন্য সমঝোতায় পৌঁছাতে পারে। জোট সরকারে প্রধানমন্ত্রী পদে দেখা যেতে পারে নওয়াজ শরীফ কিংবা তার ভাই শাহবাজ শরিফকে। 

দ্বিতীয়ত, পিটিআই এই নির্বাচনে দলীয়ভাবে অংশ নিতে পারেনি। ইমরান খানের মনোনীত প্রার্থীরা স্বতন্ত্র পরিচয়ে ভোটের মাঠে লড়াইয়ে করে বিজয়ী হলেও, তাদের পক্ষে সরকার গঠন করা সম্ভব নয়, কারণ স্বতন্ত্ররা- কোন দল বা জোট নয়। তাহলে কি তাদের সামনে কোন পথই খোলা নেই?

এক কথায় সুযোগ আছে পিপিআইয়েরও। বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা একটা ছোট রাজনৈতিক দলে যোগ দিতে পারে, যাতে সংসদের সংরক্ষিত আসনগুলো পাওয়া যায় এবং সরকার গঠন করা যায়। আর যদি তেমনটিই ঘটে যায় তাহলে ঘুরিয়ে পেঁচিয়ে আবারও ইসলামাবাদের মসনদে দেখা যেতে পারে ইমরান খানকে। 

আরেকটি বিকল্প, বিলাওয়াল ভুট্টোর প্রধানমন্ত্রী হওয়া। ভোটের হিসেবে তৃতীয় পিপিপি। নির্বাচনের আগেই পিপিপি কেন্দ্রীয় কমিটি বিলাওয়ালকে প্রধানমন্ত্রী প্রার্থী মনোনীত করে। তাই ধারণা করা হচ্ছে, নওয়াজের সঙ্গে জোট সরকার গঠনে রাজি হলেও, প্রধানমন্ত্রী পদে ছাড় নাও দিতে পারেন বিলওয়াল।

একাত্তর/এসি
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতের কেরালায় এক বিশাল জনসভায় দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে হুংকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের উরিতে এক জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহতের...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অশান্ত প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় সামরিক সদস্যদের বহনকারী একটি ট্রেনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববারের এই রক্তক্ষয়ী হামলায় কমপক্ষে ২৪...
আমেরিকা এবং ইরানের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ কি তবে অবসানের পথে, নাকি এক নতুন এবং আরও ভয়াবহ ধ্বংসযজ্ঞের মুখোমুখি দাঁড়িয়ে বিশ্ব? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য এবং...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর