পণ্য পরিবহনের আড়ালে সক্রিয় চোর চক্র

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৩ পিএম

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বাসা পরিবর্তন কিংবা পণ্য পরিবহনের আড়ালে সক্রিয় সংঘবদ্ধ চোর চক্র। তারা কাভার্ডভ্যান ও পিকআপে মালামাল পার করে দেয়ার কথা বলে সেগুলো বিক্রি করে গা ঢাকা দেয়।

চক্রটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে দ্রুত গাড়ির নম্বর প্লেট ও রঙ পাল্টে ফেলে। সম্প্রতি এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

গত ১ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা এলাকায় এমনি একটি ঘটনা ঘটে। সেদিন বিকেল তিনটার দিকে একটি ট্রাকটি থামে মার্কেটের সামনে। চালক এবং ট্রাকে থাকা লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায় স্থানীয়দের।

কিছুক্ষণ পর ট্রাকটি চলে যায়। কিন্তু আবারও ঘুরে একই মার্কেটের সামনে দাঁড়ায় ট্রাকটি। খুলনা থেকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৩৫৫টি ব্যাটারি পৌঁছে দিতে ট্রাকটি ১৫ হাজার টাকায় ট্রাকটি ভাড়া করেছিলেন এক ব্যবসায়ী। রাত ৮টার পর ট্রাকে ব্যাটারি তুলে সেটি ছেড়ে যেতেও দেখা যায়।

খুলনার ওই ব্যবসায়ী ট্রাকে তার একজন কর্মচারী পাঠাতে চাইলেও ট্রাক চালক কৌশলে তাকে নামিয়ে দেন। এরপর বদলে যায় ট্রাকের গন্তব্য। মুন্সিগঞ্জে না গিয়ে ট্রাক থামে ঢাকায়। ৩৫৫টি ব্যাটারির মধ্যে ২৯০টি রাজধানীর বিভিন্ন মার্কেটে কম দামে বিক্রি করে চোর চক্র।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, বাসা পরিবর্তনের সময় তারা মালামাল নিয়ে সটকে পড়তেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা বিষয়টি স্বীকার করেছেন।

চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। জানা যায় তারা দীর্ঘদিন ধরে পণ্য পরিবহনের নামে মূলত চুরি করে আসছিলো। পাল্টে দিতো ট্রাকের রঙ ও নম্বর প্লেট।

এই চক্র থেকে রক্ষা পেতে গাড়ি ঠিক করার সময় যাচাই করে নিজস্ব লোক রাখার পরামর্শ দিচ্ছে পুলিশ।

 

একাত্তর/আরএ
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর