চেতনানাশক খাইয়ে লুট, ‘মামা পার্টি’র মূলহোতাসহ গ্রেপ্তার পাঁচ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩১ পিএম

প্রথমে মামা ডেকে পরিচয়, পরে আলাপের মাধ্যমে ঘনিষ্ঠতা, আর এর মধ্যেই সুবিধাজনক সময়ে চেতনানাশক খাইয়ে অচেতন করে সর্বস্ব লুট করে নিতো একটি চক্র। ‘মামা পার্টি’ নামে সেই চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।   

সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এসব তথ্য জানান। 

তিনি বলেন, যাত্রী সেজে প্রাইভেটকার ও মাইক্রোবাসে চেতনানাশক ওষুধ ব্যবহার করা মামা পার্টির মূলহোতা শাহীন রানা ওরফে তজ্জমসহ অজ্ঞান পার্টি চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও গেলো বছরের ২৬ জুন ফরিদপুরের সাদ্দাম শেখকে হত্যা করে এই চক্রটি। যাত্রীবেশে তার অটোতে উঠে এক পর্যায়ে তাকে হত্যা করে তার ব্যাটারিচালিত রিকশাটি ছিনতাই করে তারা। 

গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে ফারুক আহমেদ নিয়মিত উবারে গাড়ি চালান। তার বিরুদ্ধে চুরি ও ডাকাতির দুইটি মামলা রয়েছে। বাকিদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে এবং বিভিন্ন সময় জামিনে বের হয়ে তারা আবার এমন ঘটনা ঘটাচ্ছে বলে জানান এ র‍্যাব কর্মকর্তা। 

আরবিএস
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।
রাজধানীর উত্তরায় র‍্যাব-১–এর সদর দপ্তরে থাকা গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে,...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর