নরসিংদীতে ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫০ পিএম

নরসিংদীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় একটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে অধিদপ্তরটির ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানটির আংশিক স্থাপনাও গুড়িয়ে দেওয়া হয়।

মঙ্গলবার জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়েনর আকান নগর গ্রামে মেসার্স একেএফ নামে অবৈধ ওই ইটভাটাকে জরিমানা ও তা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেনপরিবেশ অধিপ্তরের মনিটরিং এনফোর্সমেন্ট উইং এর নিবার্হী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। 

তিনি জানান, ওই ইটভাটার পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র ছিলো না। ইটভাটাটি আপাতত বন্ধ থাকবে। লাইসেন্স গ্রহণ করে, পরিবেশ অধিদপ্তরে সব নিয়ম মেনে প্রতিষ্ঠানটিকে আবারও উৎপাদন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এসময় নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হুদা, সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, সহকারী পরিচালক মুনসুর মোল্লা, পরিদর্শক সমর কৃষ্ণ দাসসহ র‍্যাব, পুলিশ, ফায়ারসার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর