ক্রিমিয়ায় আরেকটি রুশ যুদ্ধজাহাজ ডুবালো ইউক্রেন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০২ পিএম

দখলকৃত ক্রিমিয়া উপকূলে রাশিয়ার আরও একটি যুদ্ধজাহাজে হামলা চালিয়ে ডুবিয়ে দিয়েছে ইউক্রেন। বুধবার একটি সামুদ্রিক ড্রোন রুশ জাহাজটির পোর্টসাইডে আঘাতের পর তা ডুবে যেতে শুরু করে।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা ও সশস্ত্র বাহিনী এই দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজে এ হামলার বিষয়ে রাশিয়ার তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে তারা দাবি করেছিল, কৃষ্ণসাগরে ছয়টি ড্রোন তারা ধ্বংস করেছে।

ইউক্রেনীয় সেনাবাহিনী টেলিগ্রাম অ্যাপে লিখেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থার ইউনিটকে সঙ্গে নিয়ে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী রাশিয়ার বৃহদাকার জাহাজ সেজার কুনিকভে হামলা চালানো হয়েছে। এটি আলুপকার কাছে ইউক্রেনীয় জলসীমার কাছাকাছি ছিল।

কৃষ্ণসাগরীয় রিসোর্ট শহর আলুপকা ক্রিমিয়ার দক্ষিনভাগের ইয়াল্টা থেকে খুব দূরে নয়। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করে নিজেদের দখলে নিয়েছিল মস্কো।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা হামলার ঝাপসা ভিডিও প্রকাশ করেছে টেলিগ্রামে। এতে দেখা গেছে, রাতের অন্ধকারে একাধিক সামুদ্রিক ড্রোন বিশাল জাহাজের দিকে এগিয়ে যাচ্ছে এবং অন্তত একটি বিস্ফোরণ ঘটেছে।

ভিডিওতে থাকা জাহাজটি শনাক্ত করতে পারেনি রয়টার্স। এছাড়া ভিডিও ধারণের স্থান ও সময়ও স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থাটি।

ইউক্রেনের দাবি, এই যুদ্ধজাহাজটি রাশিয়ার নতুন নৌযানগুলোর একটি। এটিতে ৮৭ জন ক্রু থাকে। সিরিয়া, জর্জিয়া ও ইউক্রেনে যুদ্ধে অংশ নিয়েছে সেজার কুনিকভ।

ইউক্রেনের নৌবাহিনীর কাছে বড় কোনও যুদ্ধজাহাজ অবশিষ্ট নেই। কৃষ্ণসাগর থেকে রুশ নৌবহরকে পিছু হটাতে তারা নতুন ধরনের সামুদ্রিক ড্রোন উদ্ভাবন করেছে। তা দিয়েই নিয়মিত রুশ যুদ্ধজাহাজে হামলা চালিয়ে আসছে দেশটি।

ডিসেম্বরে ইউক্রেনের এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বলেছিলেন, ইতোমধ্যে তারা রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের ২০ শতাংশ জাহাজ ধ্বংস করেছে। চলতি মাসেই ক্রিমিয়ায় ইউক্রেনীয় ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে আরেকটি রুশ যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছিল।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর