নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৮ এএম

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৪৮ জন মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করলো আওয়ামী লীগ। বুধবার বিকেলে গণভবনে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মনোনীত প্রার্থীদের মধ্যে নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীরাও রয়েছেন।

এ আগে, দুপুর ১২ টায় প্রার্থী চুড়ান্ত করতে বৈঠকে বসে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড। ৪৮টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ১,৫৫৩ জনের। তাদের মধ্য থেকে ৪৮ জনকে চুড়ান্ত করা হয়। পরে বিকেলে গণভবনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে চূড়ান্ত হওয়া ৪৮ জন নারী প্রার্থীর নাম পড়ে শোনান।

এদের মধ্যে ত্যাগি নেত্রীদের যেমন মনোনয়ন দেয়া হয়েছে, তেমনি এর আগেরবারের সংসদেও ছিলেন এমন কয়েকজনকেও মনোনয়ন দেয়া হয়েছে। ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের অনুরোধে নোয়াখালী থেকে কানন আরা বেগমের নাম বিবেচনা করা হয়েছে। আর একটি আসন গণতন্ত্রী পার্টিকে দেয়া হবে।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। একেকটি রাজনৈতিক দল ছয়টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন পান। এ হিসেবে নিজেদের এবং স্বতন্ত্রদের সমর্থন পাওয়ায় আওয়ামী লীগ পাবে মোট ৪৮ আসন। এই ৪৮ আসনের জন্য নাম দিলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

মনোনীত প্রার্থীরা হলেন- রেজিয়া ইসলাম (পঞ্চগড়), দ্রৌপদি বেবি আগরওয়াল (ঠাকুরগাঁও), আসিকা সুলতানা (নীলফামারী), ডা. রোকেয়া সুলতানা (জয়পুরহাট), কোহেলি কুদ্দুস (নাটোর), জারা জেবিন মাহমুদ (চাঁপাইনবাবগঞ্জ), রুনু রেজা (খুলনা), ফরিদা আক্তার বানু (বাগেরহাট), মোসামৎ ফারজানা সুমি (বরগুনা), খালেদা বানু (ভোলা), নাজনীন নাহার রশীদ (পটুয়াখালী), ফরিদা ইয়াসমিন (নরসিংদী), উম্মে ফারজানা সাত্তার (ময়মনসিংহ), নাদিয়া বিনতে আমিন (নেত্রকোনা), মাহফুজা সুলতানা (জয়পুরহাট), পারভীন জামান কল্পনা (ঝিনাইদহ), অ্যারোমা দত্ত (কুমিল্লা), লায়লা পারভীন (সাতক্ষীরা), মুন্নুজান সুফিয়ান (খুলনা), বেধুরা আহমেদ সালাম (গোপালগঞ্জ), শবনম জাহান (ঢাকা), পারুল আক্তার (ঢাকা), সাবেরা বেগম (ঢাকা), শাম্মী আহমেদ (বরিশাল), নাহিদ ইজহার খান (ঢাকা), ঝরনা হাসান (ফরিদপুর), ফজিলাতুন্নেছা (মুন্সীগঞ্জ), সাহিদা তারেক দিপ্তী (ঢাকা), অনিমা মুক্তি গোমেজ (ঢাকা), শেখ আনারকলি (ঢাকা), মাসুদা সিদ্দিক (নরসিংদী), তারানা হালিম (টাঙ্গাইল), বেগম শামসুন্নাহার (টাঙ্গাইল), মেহের আফরোজ চুমকি (গাজীপুর), অপরাজিতা হক (টাঙ্গাইল), হাসিনা বারি চৌধুরী (ঢাকা), নাজমা আক্তার (গোপালগঞ্জ), ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর), কানন আরা বেগম (নোয়াখালী), শামীমা বারী (চট্টগ্রাম), ফারিয়া খানম (নোয়াখালী), দিলারা  ইউসুফ (চট্টগ্রাম), ওয়াসিকা আয়শা খান (চট্টগ্রাম), ডরোথি তঞ্চঙ্গ্যা (রাঙামাটি), সানজিদা খানম (ঢাকা) ও নাছিমা জামান ববি (রংপুর)

গত ৬ ফেব্রুয়ারি থেকে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ, যা শেষ হয় গত বৃহস্পতিবার বিকেল চারটায়। পরে এক প্রেস ব্রিফিংয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি করে দলের আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

নির্বাচন কমিশন  ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ ১৮ ফেব্রুয়ারি রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। আপিল দায়ের ২২ ফেব্রুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ হবে ১৪ মার্চ।

 

 

এআর
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর