নিত্যপণ্যের বাজারে করছাড়ের প্রভাব নিয়ে সংশয়

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২২ পিএম

একদিন আগেই এসেছে রমজানে নিত্যপণ্য চাল-চিনি-তেল আর খেজুরে করছাড়ের ঘোষণা, কিন্তু রোজার এক মাস আগে এ সিদ্ধান্ত কতটা কাজে আসবে, এ নিয়ে সন্দেহে মুদি বিক্রেতারা। আর, ক্রেতারা জানান দাম যদি কমে তাহলেই তারা বুঝবেন সিদ্ধান্তের প্রভাব পড়েছে বাজারে। 

এদিকে আজও এক ধাপ বেড়েছে পেঁয়াজের দাম। 

শুল্ক ছাড়ের ঘোষণা নিয়ে প্রতিক্রিয়ায় ব্যবসায়ীরা জানালেন, শুল্ক ছাড়ের পর নতুন করে পণ্য আমদানি করতে আরও প্রায় মাস দুয়েক লেগে যাবে। রমজানের চাহিদা অনুযায়ী পণ্য আমদানি ইতোমধ্যেই হয়ে গেছে। ফলে শুল্ক ছাড়ের তেমন প্রভাব পড়বে না বাজারে। সরকারের এমন সিদ্ধান্ত আরও আগেই নেয়া উচিত ছিলো বলে উল্লেখ করে তারা শুল্ক ছাড়ে আমদানিকৃত পণ্য বাজারে যাতে যথাযথভাবে বন্টিত হয়, সে বিষয়ে সরকারি তদারকি নিশ্চিতের দাবি জানান।

এভাবেই সরকারি সিদ্ধান্তে সংশয় জ্ঞাপন করেন দোকানদাররা। তারা আরও জানান নতুন দামে যারা আমদানি করবেন তাদের পণ্য আসতে আসতেই শেষ হয়ে যাবে রমজান মাস। তাই প্রশ্ন উঠেছে তাহলে দাম কমবে কবে?

এদিকে ক্রেতাদের মতে দাম নাগালে রাখাটাই বড় বিষয়। 

দাম ও শুল্কছাড় নিয়ে প্রতিক্রিয়ায় ক্রেতারা জানালেন, বাজারে সবকিছুর দামই একটু বেশি বেশি। আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন তারা। 

এদিকে, গত দুদিনে পেঁয়াজের দাম বেড়েছে কেজি-প্রতি ২০ টাকা। এখন ঢাকার বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে, যা ছিল ১০০ টাকা। আর গত এক সপ্তাহে বেড়েছে ৪০ টাকা। তার আগের সপ্তাহে পেঁয়াজের কেজি ছিল ৮০ টাকার মধ্যে। 

তবে আলু-আদাসহ কমেছে সবজির দাম। বিক্রেতারা জানালেন, শীতকালে সবজির উৎপাদন ভালো থাকায় সবজির দাম কমেছে। আগের চেয়ে অনেক কম দামে ক্রেতাদের সবজি সরবরাহ করছেন তারা।

মাছের বাজারে দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। কিন্তু ক্রেতারা বলছেন উল্টো কথা। 

বিক্রেতারা জানালেন, কাঁচামাল তাই দৈনিকই বাজারে উঠানামা থাকছেই। সরবরাহ ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সাধারণত মাছের দাম ওঠানামা করছে।

তবে মুরগিসহ মাংসের বাজার দর আগের মতোই।

 

একাত্তর/জো
যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি নিয়ে জয়-পরাজয়ের কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সন্তোষজনক অবস্থায় আছে বাংলাদেশ, এ মুহূর্তে...
যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই)  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে এই নতুন শুল্ক হার ঘোষণা করা হয়, যা...
চিনির বাজারদর সহনীয় ও স্থিতিশীল রাখতে অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
অভ্যন্তরীণ সরবরাহে কোনো সংকট না থাকার পরও বাজারে বেড়ে চলেছে প্রধান নিত্যপণ্য চালের দাম। গত কয়েকদিনের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে দুই থেকে ছয় টাকা পর্যন্ত। 
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর