মাদ্রাসায় চার শিশু ধর্ষণ, শিক্ষকের ফাঁসির রায়

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৩ পিএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি মাদ্রাসার চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ওই একই প্রতিষ্ঠানের শিক্ষককে ফাঁসির রায় দিয়েছে আদালত।

দণ্ডিত দণ্ডিত নাছির উদ্দিনের বাড়ি কক্সবাজারের চকরিয়া থানার ছোট বেউলায়। তার বাবার নাম নুরুল ইসলাম। তিনি ছিলেন ওই মাদ্রাসার হোস্টেল সুপার।

রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন।

২০২০ সালের ১২ অক্টোবর রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন আহমদিয়া আজিজুল উলুম মাদ্রাসার চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে।

এ ঘটনায় এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

২০২২ সালে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে। মামলায় সাক্ষ্য নেওয়া হয় ১১ জনের। 

রায় ঘোষণার সময় নাছির উদ্দিন আদালতে হাজির ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আরবি
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর