সংরক্ষিত নারী আসনের সবার মনোনয়ন বৈধ 

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১১ পিএম

দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জমা পড়া সবগুলো মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মুনিরুজ্জামান তালুকদার।

সোমবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন তিনি।

রিটার্নিং কর্মকর্তা জানান, সংরক্ষিত ৫০ আসনের জন্য ৫০টিই মনোনয়নপত্র জমা পড়ে। সেগুলো যাচাই-বাছাই করে সব কয়টিই বৈধ ঘোষণা করা হয়েছে।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। একেকটি রাজনৈতিক দল ছয়টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন পান।

এবার স্বতন্ত্রদের সমর্থন পাওয়ায় আওয়ামী লীগ ৪৮টি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে। আর ১১ আসন পেয়ে জাতীয় পার্টি দিয়েছে দুই আসনে মনোনয়ন।

রিটার্নিং কর্মকর্তা মুনিরুজ্জামান তালুকদার বলেন, বাছাইয়ে ৫০টিই বৈধ হয়েছে।

সংরক্ষিত নারী আসনের তফসিল অনুযায়ী, প্রার্থীদের আপিল করার সুযোগ রাখা হয় ২২ ফেব্রুয়ারি, নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার করার দিন ২৫ ফেব্রুয়ারি। তবে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এসবের আর প্রয়োজন হচ্ছে না। প্রয়োজন হচ্ছে না ভোট অনুষ্ঠানের।

আগামী ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। এরপর কেউ প্রত্যাহার না করলে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন- 

রেজিয়া ইসলাম (পঞ্চগড়), দ্রৌপদি বেবি আগরওয়াল (ঠাকুরগাঁও), আসিকা সুলতানা (নীলফামারী), ডা. রোকেয়া সুলতানা (জয়পুরহাট), কোহেলি কুদ্দুস (নাটোর), জারা জেবিন মাহমুদ (চাঁপাইনবাবগঞ্জ), রুনু রেজা (খুলনা), ফরিদা আক্তার বানু (বাগেরহাট), মোসামৎ ফারজানা সুমি (বরগুনা), খালেদা বানু (ভোলা), নাজনীন নাহার রশীদ (পটুয়াখালী), ফরিদা ইয়াসমিন (নরসিংদী), উম্মে ফারজানা সাত্তার (ময়মনসিংহ), নাদিয়া বিনতে আমিন (নেত্রকোনা), মাহফুজা সুলতানা (জয়পুরহাট), পারভীন জামান কল্পনা (ঝিনাইদহ), অ্যারোমা দত্ত (কুমিল্লা), লায়লা পারভীন (সাতক্ষীরা), মুন্নুজান সুফিয়ান (খুলনা), বেধুরা আহমেদ সালাম (গোপালগঞ্জ), শবনম জাহান (ঢাকা), পারুল আক্তার (ঢাকা), সাবেরা বেগম (ঢাকা), শাম্মী আহমেদ (বরিশাল), নাহিদ ইজহার খান (ঢাকা), ঝরনা হাসান (ফরিদপুর), ফজিলাতুন্নেছা (মুন্সীগঞ্জ), সাহিদা তারেক দিপ্তী (ঢাকা), অনিমা মুক্তি গোমেজ (ঢাকা), শেখ আনারকলি (ঢাকা), মাসুদা সিদ্দিক (নরসিংদী), তারানা হালিম (টাঙ্গাইল), বেগম শামসুন্নাহার (টাঙ্গাইল), মেহের আফরোজ চুমকি (গাজীপুর), অপরাজিতা হক (টাঙ্গাইল), হাসিনা বারি চৌধুরী (ঢাকা), নাজমা আক্তার (গোপালগঞ্জ), ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর), কানন আরা বেগম (নোয়াখালী), শামীমা বারী (চট্টগ্রাম), ফারিয়া খানম (নোয়াখালী), দিলারা  ইউসুফ (চট্টগ্রাম), ওয়াসিকা আয়শা খান (চট্টগ্রাম), ডরোথি তঞ্চঙ্গ্যা (রাঙামাটি), সানজিদা খানম (ঢাকা) ও নাছিমা জামান ববি (রংপুর)।

অপরদিকে জাতীয় পার্টির মনোনীতরা হলেন- পার্টির কো–চেয়ারম্যান সালমা ইসলাম ও ভাইস চেয়ারম্যান নুরুন নাহার।

আরবি
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর