শেরপুরে যাত্রীবাহী বাস ও কাঠ বোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর আট জন। তারা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার সকালে জেলার শ্রীবরদী উপজেলার কুরুয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বড় পোড়াগড় এলাকার মফিস উদ্দিনের ছেলে হামিদুর রহমান (২৬) এবং জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকার আব্দুল বারেকের ছেলে গোলাম ফারুক লিটন (৫০)। তাদের মধ্যে হামিদুর ট্রলির সহকারী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মামনি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বকশিগঞ্জের দিকে যাচ্ছিলো। এসময় ওই এলাকায় কাঠ বোঝাই ট্রলিকে ধাক্কা দিয়ে পাশের একটি বাড়িতে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রলির সহকারী হামিদুর রহমান। আহত হন ট্রলির চালক ও বাসের যাত্রীসহ অন্তত আট জন। পরে লিটনকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঘোষণা করেন।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অটোরিকশা থেকে নামিয়ে নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ