বাসের ধাক্কায় গৃহবধূ ও শ্বশুরের মৃত্যু

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৩ পিএম

রাজবাড়ীতে বাসের ধাক্কায় অটোতে থাকা গৃহবধূ ও তার শ্বশুরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার বাগমারা ছোট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খালেদা আক্তার (৩৫) ও তার শ্বশুর জবেদ আলী মিয়া (৬৫)। নিহত খালেদা আক্তার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রস্করদিয়া গ্রামের প্রবাসী চাঁন মিয়ার স্ত্রী।

নিহতদের প্রতিবেশী পপি বেগম জানান, শ্বশুরকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলেন খালেদা আক্তার। এসময় রাবেয়া পরিবহনের একটি বাস অটোটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থলেই খালেদা আক্তারের মৃত্যু হলেও তার শ্বশুর জবেদ আলী মিয়া চিকিৎসাধীন অবস্থা মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা জবেদ আলী মিয়াকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) উৎপল কুমার জানান, বাসের ধাক্কায় অটো রিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক বাসটি জব্দে অভিযান চালাচ্ছে।

একাত্তর/আরএ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর