রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের দানবীয় ক্ষতি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৬ পিএম

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এই দুই বছরে দেশ হিসেবে ইউক্রেন ও ইউক্রেনীয় জাতিকেই নির্মূলের চেষ্টা চালিয়ে যাচ্ছে মস্কো। নিহত হয়েছেন শিশুসহ ১০ হাজারের বেশি মানুষ। যুদ্ধ এখনই থেমে গেলেও ক্ষত কাটিয়ে উঠতে কয়েক দশক সময় লাগবে ইউক্রেনের। কারণ শুধু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি মেটাতে দরকার প্রায় ৪৯ হাজার কোটি ডলার।

ইউক্রেনে যুদ্ধ শুরুর মাত্র কয়েক সপ্তাহ পরই বুচা ও ইরপিন শহর থেকে পিছু হটছে রুশ সেনারা। তবে, বিশ্ব সাক্ষী হয়েছে রুশ সেনাবাহিনীর ভয়ংকর বর্বরতার। সে সময় বুচার রাস্তায় ইউক্রেনের সাধারণ নাগরিকের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। সন্ধান পাওয়া গেছে গণকবরের। এছাড়া যৌন সহিংসতা, শিশু অপহরণসহ বিভিন্ন অপকর্মের চিত্রও উঠে এসেছে।

যুদ্ধের দুই বছরে ইউক্রেনের মানুষের ওপর দিয়ে এক বিধ্বংসী ঝড় বয়ে গেছে। জাতিসংঘের তথ্য বলছে, রুশ আগ্রাসনে এ পর্যন্ত পাঁচ শতাধিক শিশুসহ অন্তত ১০ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন সাড়ে ১৮ হাজারের বেশি।

এছাড়া, ১ কোটি ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এরমধ্যে অন্তত ৬৫ লাখ মানুষ অন্য দেশে শরণার্থী হিসেবে অবস্থান করছে। ১০ লাখ শিশুসহ ৪০ লাখ মানুষ দেশের ভেতরেই উদ্বাস্তু রয়েছেন। সবমিলিয়ে এবছর প্রায় দেড় কোটি ইউক্রেনীয়র সহায়তা প্রয়োজন।

তবে এই দুই বছর অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। অবকাঠামোগত পুনর্গঠন ও পুনরুদ্ধারের জন্য পরবর্তী দশকে অন্তত ৪৮ হাজার ছয়'শ কোটি ডলার প্রয়োজন। সব বিভাগে শুধু ধ্বংসস্তূপ বা বর্জ্য সরানো বা ব্যবস্থাপনা খাতেই খরচ হবে প্রায় ১১ বিলিয়ন ডলার।

একই সাথে ইউক্রেনের সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোও প্রায় বিধ্বস্ত হয়ে গেছে। যুদ্ধের দ্বিতীয় বছরেই ইউক্রেনে অন্তত সাড়ে তিন'শ কোটি ডলারের সাংস্কৃতিক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে অন্তত ১০ বছর লেগে যাবে। আর খরচ হবে নয়'শ কোটি ডলার।

ইউক্রেনের যে পরিমাণ সামরিক সহায়তা প্রয়োজন, দেশটি এখন সেটা পাচ্ছে না। এর বিপরীতে যুদ্ধকালে রাশিয়া সম্মুখসমরের ক্ষত কাটিয়ে উঠতে মোট জাতীয় বাজেটের ৬ দশমিক ৫ শতাংশ বরাদ্দ দিয়েছে।

রাশিয়ার এই আক্রমণ ইউক্রেনের মানুষের কাছে এক জীবন্ত বাস্তবতা। কারণ এখনও তাদের যুদ্ধের সাইরেনের শব্দে ঘুম ভাঙে। চোখের সামনে তারা শত শত মানুষকে মরতে আর জখম হতে দেখছে। প্রতিটি দিন তারা এক ধরনের মানসিক ট্রমার মধ্য দিয়ে কাটাচ্ছে।

এআরএস
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর