রুশদের বিরুদ্ধে কতদিন লড়তে সক্ষম ইউক্রেন?

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৫ পিএম

ঠিক দুই বছর আগে ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। গেল দুই বছরে রাশিয়ার বিরুদ্ধে টানা সম্মুখযুদ্ধে লড়ছে ইউক্রেন। শুরুতে অপ্রত্যাশিত প্রতিরোধ গড়ে তুললেও যুদ্ধের তৃতীয় বছরে এসে অনেকটা ধীর হয়েছে ইউক্রেনীয় দর্প।

এই সময়ের মধ্যে ইউক্রেনকে শুধু নিজেদের বহু ভূখণ্ডই হারাতে হয়নি, হারাতে হয়েছে বহু সেনা সদস্য আর বেসামরিক মানুষের প্রাণ। ধ্বংস হয়েছে বহু অবকাঠামো। দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বহু নাগরিক। তার বিপরীতে কিছু প্রতিরোধ যুদ্ধ আর কিছু রুশ সমরযান ধ্বংস ছাড়া তেমনই কোন অর্জন নেই কিয়েভের।

এম পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এই যুদ্ধ করত দিন চলবে, তারচেয়েও অনেক বড় প্রশ্ন কতে দিন যুদ্ধ চালাতে পারবে ইউক্রেন। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণ শুরুর পর দুই বছর পার হওয়া যুদ্ধের প্রথমদিকের চেয়ে ইউক্রেনকে এখন বেশ দুর্বল দেখাচ্ছে।

টানা দুই বছর ধরে লড়াইয়ে ইউক্রেনের অনেক ছোট বড় শহর, গ্রাম ধ্বংস হয়ে গেছে। লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে ইউক্রেনের সেনারা। এদিকে পশ্চিমা সহায়তা কমে আসায় অস্ত্র সংকটেও পড়েছে তারা। এরই মধ্যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও গোলা বারুদ তাদের ওপর বৃষ্টির মতো আছড়ে পড়ছে।

সেই সঙ্গে বছরের শুরুতেই পূর্বাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর আভদিভকা দখল করে ইউক্রেনের ভেতর দিকে আরও বেশ কয়েক কিলোমিটার এগিয়ে গেছে রাশিয়া। যেটাকে একটা বড় বিজয় হিসেবে দেখে রাশিয়া। কারণ কৌশলগতভাবে আভদিভকা শহরটি আরও ভেতরে অভিযানের পথ খুলে দিতে পারে।

বর্তমানে ইউক্রেনের ১৮ শতাংশ অঞ্চল রাশিয়ার শক্তির নিয়ন্ত্রণে, যার মধ্যে ২০১৪ সালের মার্চে দখল করা ত্রিমিয়া এবং দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের বিরাট অংশও রয়েছে। এই পরিস্থিতিতে ইউক্রেনে আরও দুই বা তিন বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে রাশিয়া, হয়ত আরও বেশি সময়ও পারবে।

এদিকে, গত বছর জুনে শুরু করা পাল্টা আক্রমণে প্রত্যাশিত অগ্রগতি অর্জনে ব্যর্থতার পর ইউক্রেন এখন অনেক বেশি রক্ষণাত্মক অবস্থান নিচ্ছে। একই সময়ে তারা সেনা ঘাটতিতে পড়েছে এবং পশ্চিমাদের দেয়া সহযোগিতার প্রবাহও কমে আসছে ধীরে ধীরে। সব মিলিয়ে সঙ্গীন অবস্থাতেই রয়েছেন জেলেনস্কি।

রাশিয়ার কৌশলগত কারণে, ইউক্রেনের বাহিনীর পাল্টা আক্রমণ শ্লথ হয়ে এসেছে। আপাতভাবে মনে হচ্ছে, রাশিয়া এমন যুদ্ধকৌশল বেছে নিয়েছে যে প্রতি মিটার ভূখণ্ডের জন্য ইউক্রেনকে মূল্য চোকাতে হবে। রুশ বাহিনীর এমন কৌশলে কার্যত সফল হওয়ার লক্ষণও দেখা যাচ্ছে।

রুশ সেনারা আর কিছু পারুক না পারুক, তারা এখনও ইউক্রেনীয় সেনাবাহিনীর অগ্রযাত্রাকে শ্লথ করে দিতে সক্ষম। সুরক্ষিত আশ্রয়স্থলে নিরাপদে অবস্থান, একাধিক নজরদারি ড্রোনের ব্যবহারের কারণে রুশ বাহিনী এমন একটা জায়গায় আছে, যা তাদের ওপর ইউক্রেনের বাহিনীর আকস্মিক হামলা ঠেকিয়ে দিতে পারে।

দ্য রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট নামের আরেকটি থিংক ট্যাংক জানিয়েছে, ২০২৬ সালের মধ্যে ইউক্রেনে জয় অর্জনের পরিকল্পনা করছে রাশিয়া। কবে অভিযানের মান উন্নত করতে ব্যর্থ হলো দু’বছর পর কিয়েভকে আত্মসমর্থনে বাধ্য করতে হিমশিম খেতে হবে রুশ বাহিনীকে।

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
আমেরিকা বা কোনো বহিরাগত শত্রুর দেয়া শর্তে যুদ্ধ শেষ করতে ইরান কখনোই রাজি হবে না বলে সোজা জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর