দীর্ঘ যুদ্ধে আতঙ্ক ভর করেছে ইউক্রেনীয়দের মনে

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৫ পিএম

দুই বছর শেষে তৃতীয় বছরে পা দিয়েছে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ। এখনো এ যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। শুরুতে কিছুটা বীরত্ব দেখালেও যুদ্ধের তৃতীয় বছরে এসে অনেকটা ধীর হয়েছে ইউক্রেনীয় দর্প। এই যুদ্ধে সীমাহীন কষ্টে রয়েছে ইউক্রেনের সাধারণ মানুষ। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত তারা।

দীর্ঘ দুই বছর ধরে চলছে যুদ্ধ। নারীরা হয়েছেন বিধবা, বন্দী সন্তানদের মুক্তির অপেক্ষা বাড়ছে মা-বাবার। ক্লাসরুম খালি, শূন্য ফসলের মাঠ। তারপরও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামার কোন লক্ষণ নেই। বাস্তুচ্যুতরা দিন কাটাচ্ছেন চরম ভোগান্তিতে। অনিশ্চিত ভবিষ্যৎ।

ইউক্রেনীয়দের ভাষায়, যুদ্ধের আগে জীবনটা সাদামাটা আর সুখের ছিলো। আমার অনেক শখ ছিলো, বন্ধুবান্ধব ছিলো। কিন্তু যুদ্ধ শুরুর পর আমি বন্ধুদের হারিয়েছি। কেউ কেউ মারা গেছে আর কেউ কেউ নিখোঁজ। দুই বছর পূর্ণ হওয়া যুদ্ধটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে প্রাণঘাতী সংঘাত।

লজুভটকা নামের গ্রামে নিজের পাঁচ বছরের শিশু কন্যাকে নিয়ে কবরস্থানে গিয়েছিলেন ইউক্রেনীয় নারী আনহেলিনা। সেখানে সমাহিত রয়েছে যুদ্ধে নিহত তার বাবা আর স্বামী। ২০২২ সালের শেষদিকে বাখমুতে যুদ্ধে শহীদ হয়েছেন তারা। জানান, ফ্রন্টলাইন থেকে ১০০ কিলোমিটার দূরেও যুদ্ধের প্রভাব স্পষ্ট।


 
শুধু লজুভটকায় নয়, সমগ্র ইউক্রেনজুড়েই একই চিত্র দেখা যায়। যুদ্ধে ইউক্রেনের কতজন সেনা নিহত হয়েছে সে বিষয়ে কিয়েভ স্পষ্ট না করলেও পশ্চিমা কর্মকর্তাদের মতে, অন্তত ১০ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। হতাহত ছাড়াও যুদ্ধ সাধারণ মানুষের জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে।

ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ কারাগারে সামরিক আর বেসামরিক সহ অন্তত আট হাজার মানুষ বন্দী রয়েছে। বন্দি বিনিময়ের অংশ হিসেবে রাশিয়া তিন হাজার সেনাকে ছেড়ে দিলেও এখনো স্বজনদের ফিরে পাওয়ার আশায় প্রতীক্ষার প্রহর গুনছে হাজারো ইউক্রেনীয় পরিবার। এদেরই একজন টাটিয়ানা টেরলেটস্কা। কিয়েভে বন্দী সেনাদের মুক্তির দাবিতে চলমান আন্দোলনে সোচ্চার হয়েছেন তিনি।

তিনি বলেন, তারা আমাদের জন্য লড়াই করেছে। আমরাও তাদের জন্য লড়ছি। আমরা সরকারকে জানাতে এসেছি যে তাদেরও পরিবার আছে যারা তাদের অপেক্ষায় রয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে রুশ আক্রমণের দুই বছরে দেশটির ১ কোটি ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই বাস্তুচ্যুতদের মধ্যে অন্তত ৬৫ লাখ অন্য দেশে শরণার্থী হিসেবে অবস্থান করছে। এছাড়া অন্তত ৩৭ লাখ মানুষ গৃহহীন হয়ে দেশেই রয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, এই যুদ্ধের ফল মানুষ কয়েক দশক ধরে ভোগ করবে। অবিলম্বে রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে আহবান জানিয়েছে সংস্থাটি।

 

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে হামলা শুরু হওয়ার পর দেখতে দেখতে ১৪টি সপ্তাহ পার হয়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক অদ্ভুত ও জটিল মোড় নিয়েছে, যাকে পূর্ণাঙ্গ যুদ্ধও...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর