ক্ষুদ্রঋণের ফাঁদ: প্রাণ গেলো মা-সন্তানদের, এবার কে

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩০ পিএম

ক্ষুদ্রঋণের ফাঁদে পড়ে সন্তানদের হত্যা করে নিজে আত্মহত্যা করেন মুন্সীগঞ্জের গৃহবধূ সালমা বেগম। তার স্বজনরা জানান, সংসার চালাতে গিয়ে কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তিনি। সময়মতো কিস্তি দিতে না পারায় প্রায়ই বাসায় হানা দিতো এনজিওর লোকজন। একাত্তরের অনুসন্ধানে দেখা গেছে- মুন্সীগঞ্জে, সালমার পরিবারের মতো বহু পরিবার ক্ষুদ্রঋণের ফাঁদে পড়ে আছেন।

স্থানীয়রা জানান, সংসারের সচ্ছলতা ফেরাতে নেয়া ক্ষুদ্রঋণই কাল হয় ওই গৃহবধূর। এক এনজিওর ঋণ শোধ করতে আরেক এনজিওতে নতুন ঋণ। আর এভাবে ঋণের সুদে আর চক্রবৃদ্ধি সুদের জালে জড়িয়ে পড়েন গৃহবধূ সালমা। দুই সন্তান নিয়ে আত্মহত্যার পর তার পরিবারে এখন শোকের মাতম।

সালমার স্বামী ও গেলো আট বছর ধরে সৌদি প্রবাসী। একটু ভালোভাবে বাঁচার তাগিদে তিনটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন সালমা। প্রতি মাসেই শোধ করতে হতো ঋণের কিস্তি। চলতি মাসে দুটি প্রতিষ্ঠানের কিস্তি শোধ করলেও একটির কিস্তি শোধ করতে পারেননি।

এদিকে কিস্তির টাকার জন্য এনজিওর চাপ। কথা ছিলো রোববার টাকা পরিশোধ করবেন সালমা। কিন্তু তার আগেই দুই সন্তানকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করেন।

কোন এনজিও থেকে সালমা কতো টাকা ঋণ নিয়েছিলেন, সেই অঙ্ক জানা না গেলেও পরিবারের সদস্যরা বলছেন, কিস্তির টাকা শোধ করে সংসার চালাতে হিমশিম খেতে হতো সালমাকে।

সালমার শাশুড়ি ও ননদ জানান, ঋণের চাপে অনেক সময় পালিয়েও থাকতেন সালমা।

স্থানীয়রা বলছেন, বিভিন্ন এনজিও’র ঋণের পাশাপাশি মুন্সিগঞ্জে সুদের কারবারে জড়াচ্ছেন দরিদ্ররা। এতে সর্বস্বান্ত হচ্ছে মানুষ। বছরের পর বছর কিস্তি দিয়েও শোধ হচ্ছে না ঋণ।

স্থানীয়রা বলছেন, কিস্তির টাকা আদায়ের নামে দরিদ্র মানুষের ওপর চলে এনজিওগুলোর তাণ্ডব। এতে সালমার মতো কেউ জীবন দিলেও এসব এনজিওর দাপট কমে না।

২০২৩-২৪ অর্থবছরে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো ২ লাখ ৪৯ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করেছে, যা ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২৬.৪১% বেড়েছে।

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) তথ্য বলছে, এই প্রবৃদ্ধি দেশে জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও দেশের অর্থনৈতিক উত্থানকে উৎসাহিত করতে প্রান্তিক নাগরিকদের প্রচেষ্টাকে তুলে ধরেছে।

ঋণ বিতরণ বৃদ্ধির পাশাপাশি, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো সঞ্চয়েও প্রবৃদ্ধি দেখেছে। গ্রাহকরা ২০২৩-২৪ অর্থবছরে ৬২ হাজার ৫৫ কোটি টাকা জমা করে, যা আগের অর্থবছরের (২০২২-২৩) তুলনায় ২৫.১৬% বেশি।

নিয়ন্ত্রকের তথ্য অনুসারে, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের অর্থবছরে বিতরণ করা ঋণের জন্য ৯৮% ঋণ পুনরুদ্ধারের হারও অর্জন করেছে। এই খাতে ৯১% ঋণ গ্রহীতা নারী বলেও জানানো হয়।

বর্তমানে, প্রায় ২৫ হাজার শাখার মাধ্যমে ৭৩১টি এমআরএ-প্রত্যয়িত প্রতিষ্ঠান কাজ করছে, যা সারা দেশে প্রায় চার কোটি প্রান্তিক গ্রাহকের কাছে পৌঁছেছে।

 

একাত্তর/আরএ
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে নীতিগত সহায়তা প্রদানের লক্ষ্যে নতুন আবেদন জমার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
ক্ষমতার দেড় মাসে কেবল ব্যাংক থেকেই প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। আর ইউনূস সরকারের ঋণসহ শেষ তিন মাসে এ হিসাব ছিল প্রায় ৫৬ হাজার কোটি। মূলত রাজস্ব আয়ে বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয়...
নতুন এই আইনের ফলে এখন থেকে ক্ষুদ্রঋণ গ্রহীতারা কেবল গ্রাহক হিসেবেই নয়, বরং ব্যাংকের মালিক হিসেবেও অংশীদারিত্ব পাবেন।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) সুদ ও আসল মিলিয়ে ১৫৮ কোটি ৫০ লাখ ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় সোয়া ১০ শতাংশ বেশি।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর