দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে মায়ের গলায় দড়ি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৬ পিএম

ঋণের বোঝা সহ্য করতে না পেরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর গলায় দড়ি দিয়ে মা আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার সকালের কোনো একসময় উত্তর ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বসতঘর থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করছে।

নিহতরা হলেন- মা সালমা বেগম (৩৩), তার কন্যা সন্তান ছাইমুনা (১১) ও পুত্র সন্তান তাওহীদ (৭)। নিহত সালমার স্বামী সৌদি আরব প্রবাসী।

মরদেহ উদ্ধারের পর সিরাজদিখান থানা পুলিশ ধারণা করছে, প্রথমে দুই সন্তানকে বিষপানে মৃত্যু নিশ্চিত করে মা। পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

ঋণের বোঝা সহ্য করতে না পেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, ঋণের চাপে দুই শিশু সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একাধিক এনজিও থেকে আট লাখ টাকার মতো ঋণ করেছিলেন সালমা বেগম। সুদে আসলে তা বেড়ে ১২ লাখ হয়। ঋণ পরিশোধে চাপ থাকলেও স্বামীর পাঠানো অর্থে কিস্তি দিয়ে কূল পাচ্ছিলেন না ভুক্তভোগী ওই নারী। 

আরবি
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর