ময়লার ‘ভাগাড়’ কুমিল্লা, বর্জ্য ব্যবস্থাপনার প্রতিশ্রুতি প্রার্থীদের

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৩ পিএম

কুমিল্লা সিটি কর্পোরেশনে নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। নগরীর সড়কের পাশে যত্রতত্র ময়লা-আবর্জনা, অসংখ্য খোলা ডাস্টবিন। ময়লা ফেলা হচ্ছে দিনভর। বেশিরভাগই গৃহস্থালির আবর্জনা। খোলা জায়গায় ডাম্পিং স্টেশন হওয়ায় বিপর্যস্ত পরিবেশ। এদিকে সিটি নির্বাচনে ভোট পেতে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। 

অনেক জেলার চেয়ে শিক্ষা-সংস্কৃতিতে এগিয়ে কুমিল্লা। সেই কুমিল্লা মহানগরের যত্রতত্র ময়লা-আবর্জনা পড়ে থাকে। অসংখ্য খোলা ডাস্টবিন উপচে ময়লা ছড়িয়ে পড়ে সড়কে। দুর্গন্ধ থেকে রেহাই পেতে নাক-মুখ চেপে চলাচল করেন নগরবাসী।

সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের ২৭৫টি স্পট থেকে প্রতিদিন প্রায় দেড়শ' টন আবর্জনা সংগ্রহ করে ঝাকুনিপাড়ার ভাগাড়ে নিয়ে ফেলেন পরিচ্ছন্নতা কর্মীরা। খোলা জায়গায় ডাম্পিং স্টেশন হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবেশ। তাই সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ঢেলে সাজানোর দাবি জানান এলাকাবাসী।

বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন না এলে কুমিল্লা শহর অচিরেই রোগ-বালাইয়ের ডিপোতে পরিণত হবে আশঙ্কা পরিবেশকর্মীদের।

কুমিল্লায় এখন চলছে সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের প্রচার। যথারীতি নির্বাচিত হলে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।

মেয়র প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম, গত ১৫ বছর যারা দায়িত্ব পালন করেছেন, আমার মনে হয় তারা এ বিষয়ে চিন্তা করেননি। 

আরেক প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, এই বর্জ্যকে সম্পদে পরিণত করে দেশের জন্য কাজে লাগাবো। 

অন্যদিকে বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা কথা বলছেন মেয়র প্রার্থী ডা. তাহসীন বাহার সূচনা। 

এসব প্রতিশ্রুতি নির্বাচনের পর কতটা পালন হবে তা দেখার আশায় আছেন কুমিল্লা সিটির ভোটাররা।

 

আরবিএস
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর