জি-মেইলের বিকল্প এক্স-মেইল আনছেন ইলন মাস্ক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬ পিএম

ইন্টারভিক্তিক সবচেয়ে জনপ্রিয় ই-মেইল সেবা দাতা জিমেইলকে এবার  চ্যালেঞ্জ জানালেন প্রযুক্তি জগতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ইলন মাস্ক। ঘোষণা দিয়েছেন শিগগিরই ই-মেইল সেবা নিয়ে আসার। তার এ ই-মেইল সেবার নাম রাখা হয়েছে এক্স-মেইল। তিনি মনে করছেন, এটি সত্যিই ইমেইলে নতুন যুগের সূচনা ঘটাবে।

সম্প্রতি মাইক্র ব্লগিং সাইট- এক্স হ্যান্ডেলের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের জেষ্ঠ সদস্য নাথান ম্যাকগ্রেডি একটি টুইট থেকেই এ খবরটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। টুইট করে তিনি জানতে চেয়েছেন, কবে থেকে কার্যকর হবে এক্স-মেইল? যার উত্তরও দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

টেসলা কর্ণধার জানান, পরিষেবা দিতে একেবারে প্রস্তুত এক্সমেইল। ইউজাররা যাতে সেরা ই-মেইল পরিষেবা পান, তার জন্য সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে একটি স্ক্রিনশট। যেখানে দেখা যায়, একজন জি-মেইল ইউজারকে একটি মেইল করা হয়েছে।

কি লেখা ছিলো সেখানে? যেখানে বলা হয়েছে, ১ আগস্টের পর বন্ধ হয়ে যাচ্ছে জি-মেইল। ওই তারিখের পর থেকে আর ইমেইল পাঠানো যাবে না। কোনও ই-মেইল ঢুকবেও না। এমন কী স্টোরেজও ফাঁকা হয়ে যাবে। এমন স্ক্রিনশট দেখে লাখ লাখ জিমেইল ইউজারদের কপালে ভাঁজ পড়ে।

কিন্তু শুক্রবার সব জল্পনায় অবসান ঘটিয়ে এক্স হ্যান্ডেলে জানিয়ে দিয়েছে, জি-মেইল এখানে থাকতে এসেছে। অর্থাৎ অদূর ভবিষ্যতে জিমেইল বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই। এমতাবস্থায় মাস্কের এক্সমেইলের প্রতি ইউজাররা ঠিক কতখানি আগ্রহ দেখান, এখন সেটাই এখন দেখার বিষয়।

এদিকে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এক্স-মেইল’ নামের ই-মেইল সুবিধা চালুর জন্য কাজ করছে এক্স। এ সুবিধা চালু হলে এক্স অ্যাপ থেকেই দ্রুত ই-মেইল আদান-প্রদান করা যাবে। ফলে গুরুত্বপূর্ণ বার্তা পাঠানোর জন্য জিমেইল বা অন্য কোনো ই-মেইল সুবিধা ব্যবহার করতে হবে না।

ডাটা মার্কেটিং সংস্থা ডিমান্ড সেজ’র তথ্য অনুযায়ী এ বছর পর্যন্ত জি-মেইলের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৮০ কোটি। সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট রিহা ফ্রিডম্যান বলেন, এক্সের জি-মেইল সংস্করণ আসার যথেষ্ট সম্ভাবনা আছে এবং এখানে বিশেষ কিছু চমক থাকবে বলেও আশা করা যায়।

মূলত মাইক্রো ব্লগিং সাইট এক্সের মাধ্যমে ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাপের সব সুবিধা দিতে এক্সে নিয়মিত নতুন সুবিধা চালু করছেন ইলন মাস্ক। এক্স-মেইল তৈরির ঘোষণার পর এক্সজুড়ে বেশ আলোচনা শুরু হয়েছে। এক্সের ট্রেন্ডিং টপিকেও নাম উঠে এসেছে এক্স-মেইলের।

 

এআর
বাণিজ্যিক মহাকাশ খাতে এতদিন ধরে রাজত্ব করে আসা ইলন মাস্কের স্পেসএক্স এখন নিজের রকেটে অন্য কোম্পানির স্থান সংকুচিত করে নিজস্ব 'স্টারলিংক' স্যাটেলাইট উৎক্ষেপণেই প্রধান নজর দিয়েছে। বিশ্বজুড়ে মহাকাশ...
প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্কের এআই চ্যাটবট 'গ্রোক' এবার ব্যক্তিগত ও আইনি লড়াইয়ের মুখে পড়েছে। মাস্কের ১৬ মাস বয়সী পুত্র রোমুলাসের মা এবং রাজনৈতিক ভাষ্যকার অ্যাশলি সেন্ট ক্লেয়ার...
মার্কিন এআইভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই এবং এর সহপ্রতিষ্ঠাতা স্যাম আল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যানের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার আদালতে করা মামলা প্রত্যাহার করেছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
মেটার এই দুঃসময়ে টিপ্পনি কাটতে পিছপা হননি এক্সের মালিক ইলন মাস্ক।
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর