ওয়াশিংটন প্রাইমারিতে ট্রাম্পকে প্রথমবার হারালেন নিকি

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১০:৫১ এএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন আরেক রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী নিকি হ্যালি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে ট্রাম্পের বিরুদ্ধে নিকি হ্যালির এটি প্রথম জয়।

জাতিসংঘের সাবেক এই রাষ্ট্রদূত তার নিজ রাজ্য সাউথ ক্যারোলিনায়ও ট্রাম্পের কাছে হেরেছেন। তবে ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন নিকি।

ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প পেয়েছেন ৩৩ দশমিক দুই শতাংশ ভোট। বিপরীতে ৬২ দশমিক নয় শতাংশ ভোট পেয়েছেন নিকি। এর ফলে ওয়াশিংটন ডিসির ১৯ প্রতিনিধি পেলেন নিকি। এ নিয়ে দেশজুড়ে নিকির প্রতিনিধির সংখ্যা দাঁড়াল ৪৩ জনে। আর ট্রাম্পের রয়েছে ২৪৭ জন প্রতিনিধি।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিকি হ্যালিই প্রথম নারী, যিনি রিপাবলিকান পার্টির কোনো প্রাইমারিতে জয়ী হলেন।

তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প। এখন পর্যন্ত বেশিরভাগ রাজ্যের প্রাইমারি বা ককাসে জিতেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তা সত্ত্বেও মাঠ ছাড়তে রাজি নন নিকি হ্যালি। তিনি ট্রাম্পের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এখন তারা অপেক্ষা করছেন আগামীকালের সুপার টুইসডের জন্য। এদিন ৮৫৪ জন রিপাবলিকান প্রতিনিধির ভোট পেতে লড়াই করবেন তারা।

তবে ধারণা করা হচ্ছে, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের মুখোমুখি হতে পারেন ডোনাল্ড ট্রাম্প।

 

একাত্তর/জো
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর