সাক্কুর উঠান বৈঠকে ককটেল বিস্ফোরণ

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৯:৪৪ পিএম

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনের মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর উঠান বৈঠকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরইমধ্যে ঘটনাস্থল ঘুরে দেখেছেন নির্বাচন কর্মকর্তারা।

সোমবার বিকেলে এ ঘটনা‌ ঘটে বলে জানান সি‌টি‌ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হো‌সেন। তিনি বলেন, বিস্ফোরণের সংবাদ পাওয়ার পর পরই সহকারী রিটা‌নিং কর্মকর্তা ‌সৈয়দা সা‌দেকা সিদ্দিকা ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন। পু‌লিশ সুপার‌কে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নি‌র্দেশ দি‌য়ে‌ছেন।

এদিকে একই সম‌য়ে ওই ওয়ার্ডে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে সাক্কুর মালিকানাধীন হোটেল রেডরুফ-ইন-এর হো‌টে‌লের গ্লাস, ফু‌লের টবসহ অন্যান্য আসবাবপত্র। হামলায় হোটেলের সুপাইভাজারসহ চারজন আহত হয়েছেন।

সাবেক মেয়র মনিরুল হক সাক্কু অভিযোগ করেন, সোমবার বাদ আসর কুমিল্লা নগরীর ৯নং ওয়ার্ড বাগিচাগাঁও এলাকায় ঘড়ি প্রতীকের পক্ষে উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শুরুর আগেই স্থানীয় সেখানে জড়ো হওয়ার সময় পাশের ভবন থেকে ককটেল ছোড়া হয়। এতে আতঙ্ক ও ভীতি তৈরি হয় সমর্থকদের মধ্যে।

সাক্কুর অভিযোগ, বাগিচাগাঁওয়ে উঠান বৈঠকে হামলার কিছুক্ষণ পরে নগরীর রেইসকোর্স এলাকায় অবস্থিত তার মালিকানাধীন হোটেলেও হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় হোটেলে ভাঙচুরসহ হোটেলটির সুপারভাইজার কবির হোসেন, স্টাফ ফারুক, রুহুল আমিন ও নাসিরকে আহত করা হয়।

তিনি অভিযোগ করেন, সরকার দলীয় সমর্থক বাস প্রতীকের প্রার্থীর লোকজন এ হামলা চালিয়েছে।

এর আগে গত শুক্রবার বিকালে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গদারমার কলোনিতে টেবিল ঘড়ির উঠান বৈঠকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

৯ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে কুমিল্লা সিটিতে মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 

নির্বাচনে সরাসরি কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। তবে মেয়র পদে আওয়ামী লীগের দু’জন নেতা এবং বিএনপির সাবেক দু’জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।

একাত্তর/আরএ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর