ভারতে বিদেশি পর্যটক ধর্ষণের শিকার

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৪:৫৬ পিএম

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডে ব্রাজিলিয়ান-স্প্যানিশ পর্যটক বাইকার দম্পতির স্ত্রীকে ধর্ষণ এবং স্বামীকে মারধর করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে ঝাড়খন্ডের দুমকা জেলায় স্বামীর সঙ্গে বাইকে ভ্রমণরত ওই পর্যটককে অন্তত সাতজন ধর্ষণ করেন। এ সময় সেই নারীর স্বামীকেও নির্মমভাবে প্রহার করে ধর্ষকেরা।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, এ ঘটনার পর ধর্ষণের শিকার নারী ও তার স্বামী পুলিশের একটি টহল ভ্যানের কাছে গিয়ে ঘটনার বিস্তারিত জানালে অপরাধীদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। পরে নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিও বার্তায় তারা তাদের সাথে ঘটা ঘটনা জানালে তা নিয়ে বিশ্বজুড়ে শোরগোল শুরু হয়।

এ ঘটনার পর থেকেই ওই ধর্ষণের বিচার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সসহ অন্য প্ল্যাটফর্মে সরব হন বিশ্বের অসংখ্য পর্যটক। 

এক্স-এ মুকেশ কপিলা নামের একজন লিখেছেন, ‘ইনস্টাগ্রামে গল্পটি দেখে হতবাক হয়েছি। এখনই আদালত বসিয়ে দোষীদের ফাঁসিতে ঝোলাতে হবে। এই কাজের জন্য কোনো দয়া দেখালে চলবে না।’ 

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্মে সোচ্চার হওয়া বাইকার ও ব্যাকপ্যাকারদের চাপে একটি বিবৃতি জারি করতে বাধ্য হয় ঝাড়খন্ডের পর্যটন বিভাগ। এতে লেখা হয়, ‘আমরা ঝাড়খন্ডের দুমকায় সাম্প্রতিক ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করছি। কঠিন এই সময়ে আমরা ভুক্তভোগীদের সঙ্গে আছি। আমরা এই ধরনের জঘন্য কাজের নিন্দা জানাই এবং সব পর্যটকের জন্য ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গিকারবদ্ধ। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অভিযান চালাচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা।’

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও চারজনকে খুঁজছে পুলিশ।

 

এএ/এআর
ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতনে পাঁচতলা ভবন ধসে সাতজনের করুণ মৃত্যুর পর সংলগ্ন ক্ষতিগ্রস্ত ভবনটিও ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ভবন ধসের পর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে...
ধুলোর ধোঁয়াশায় আচ্ছন্ন চারপাশ, ভাঙা কংক্রিটের নিচে চাপা পড়ে থাকা তরুণদের জীবন বাঁচানোর আকুল চেষ্টা এবং জানালা দিয়ে দৃশ্যটি দেখে এক নারীর হৃদয়বিদারক চিৎকার, দিল্লির সত্য নিকেতনের ‘হোস্টেল ডেজ’ ভবন...
‘বাবা, একদিন আমি বড় অফিসার হব, আর তোমার নাম উজ্জ্বল করব’- স্বপ্নের শহর দিল্লিতে পড়তে এসে বাবাকে দেওয়া এই কথাটি আর রাখা হলো না ১৯ বছর বয়সী মেধাবী তরুণ অক্ষত সিং যাদবের। দিল্লির ঐতিহ্যবাহী পিজিডিএভি...
ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় ৫০ বছর পুরোনো একটি পাঁচতলা ভবন ধসে পড়ার মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আরও সাত জন গুরুতর আহত হয়ে হাসপাতালে...
ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারা বাতিলের লক্ষ্যে আনা ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্যখাতে ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
ব্যাংক রেজ্যুলেশন আইন ২০২৬ বিল নিয়ে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বক্তব্য দিতে গিয়ে সরকারের তীব্র সমালোচনা করলে সংসদে হট্টগোল শুরু হয়।
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর