থাই নারীকে লাথি মেরে ভিসা হারালেন সুইস নাগরিক

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৪:২৫ পিএম

বাড়ির সিঁড়িতে বসায় এক থাই নারীকে লাথি মেরেছেন সুইস নাগরিক। এ ঘটনায় তার ভিসা বাতিল করেছে দেশটির প্রশাসন।

অভিযুক্ত উরস ফেহর এবং তার থাই স্ত্রী খানুয়েংনিট বলেছেন, তারা ভেবেছিলেন ওই নারী (থান্ডাও চন্দম) তাদের সম্পত্তিতে অনুপ্রবেশ করছে। পরে তারা ক্ষমা চেয়েছেন। কিন্তু লাথি মারার ঘটনা ঘটেনি।

ওই সুইস নাগরিক থাইল্যান্ডের একটি হাতির অভয়ারণ্যের ব্যবস্থাপনা পরিচালক।

বিবিসি জানিয়েছে, রোববার শত শত বিক্ষুব্ধ স্থানীয় তাদের (উরস ফেহর) সমুদ্রতীরবর্তী বাড়ির সামনে জড়ো হয়ে দেশ থেকে বের করে দেয়ার দাবি তোলে ।

ব্যাংকক পোস্টের প্রতিবেদন বলা হয়ে, সুইস নাগরিক উরস ফেহর দাবি করেছেন, তিনি ওই থাই নারীকে লাথি মারেননি বরং তার কাছে আসার সময়ে পা পিছলে যায়।

থাইল্যান্ডের পর্যটন মন্ত্রণালয়ের মতে, ফুকেটে এক লাখের বেশি বিদেশি বসবাস করেছে বলে অনুমান করা হয়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ক্ষোভের জন্ম দেয় এবং ওই ব্যক্তির ভিসা বাতিলের দাবি তোলা হয়।

ভুক্তভোগী থান্ডাও চন্দম, এই ঘটনার বিষয়ে পুলিশের কাছে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, বন্ধুকে নিয়ে সিঁড়িতে বসে থাকায় তাকে লাথি মারা হয় এবং তিরস্কার করা হয়।

পুলিশ তদন্তে দেখেছে, ওই বাড়ির সিঁড়ি গুলি সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিলো। সেগুলো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

থাই অভিবাসন কর্মকর্তারা বলেছেন, তারা ফেহরকে আটক করবেন, তবে মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য তিনি আপাতত থাইল্যান্ডে থাকতে পারবেন।

প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন ঘটনার পর বলেছেন, পুলিশ এবং পর্যটন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যাতে বিদেশিরা থাইল্যান্ডের আইন মেনে চলে।

এএ/কেএসএইচ
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
এক সপ্তাহ আগে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা শুরু হয়েছে। রোববার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই আলোচনার...
প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাকের কলিবফ জুরিখে পৌঁছে মিনাবে নিহত শিশু ও ইরানের সকল শহীদকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন।
দীর্ঘ চার মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তিকে স্থায়ী রূপ দিতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর