নারী চা শ্রমিকদের সঙ্কটের সমাধান হয়নি এখনো

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০১:৫৪ পিএম

সবুজ চা পাতা আর কালচে তামাটে হাত, সেই তামাটে হাতের নারীদের তোলা চা পাতা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। কিন্তু সেই প্রদীপের নিচেই অন্ধকার। এখনও নারীদের মজুরি থেকে শুরু করে আবাসন সঙ্কট এই সমস্যাগুলো এখনও শেষ হয়নি। 

তবুও তারা ঘাম ঝরাচ্ছেন চা শিল্পকে বাঁচিয়ে রাখতে। 

সকালে আলো ফোটার সাথে সাথেই শুরু হয় নারী চা শ্রমিকদের কর্মব্যস্ত দিন। সংসারের কাজ সেরে ছুটে চলা বাগানের চা পাতা তুলতে। শীত, বৃষ্টি বা রোদ কোনদিনই এসবের হেরফের হয় না।

মৌলভীবাজার জেলায় চা বাগানের সংখ্যা ৯৭টি। এসব বাগানে কাজ করা ৭০ হাজার চা শ্রমিকের বেশিরভাগই নারী। কর্মক্ষেত্রে এসব নারীর সবচেয়ে বড় সমস্যা হলো, কোনো শৌচাগার নেই। তাছাড়া কোনো ছাউনি না থাকায় বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে ভুগতে হয় নানা রোগে। 

আবার বৈষম্য রয়েছে মজুরিতেও। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, নারী-পুরুষের মজুরি দৈনিক ১৭০ টাকা হলেও, অনেক বাগানে নারীদের দেয়া হয় ১০০ থেকে ১২০ টাকা। 

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা মনে করেন, সবাই মিলে কাজ করতে পারলে দেড়শ বছরের বেশি সময় ধরে শোষণের শিকার এইসব শ্রমিকদের জীবনমানের পরিবর্তন আনা সম্ভব হবে। 


এদিকে, চা শ্রমিক নেতাদের দাবী নারীদের কর্মক্ষেত্রে চিকিৎসা, সুরক্ষা, বাসস্থান, ভূমির অধিকার ও মজুরি বৃদ্ধি।

তবে আশার কথা চা শ্রমিকদের উন্নয়নে কাজ করছে শ্রম অধিদপ্তর। অনেক বাগানে নারী চা শ্রমিকদের জন্য তৈরি করা হচ্ছে শৌচাগার, জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

 

 

এআর
বাংলাদেশে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপ অনুযায়ী, গত বছরের তুলনায় শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ সাত লাখ ৮০ হাজার কমেছে, যা মোট...
চা শ্রমিক ও তাদের পরিবারের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে দেখভাল করতে মালিকদের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকার চা শ্রমিকদের মাথা গোঁজার ঠাঁইও নিশ্চিত করবে।  
‘মা’ কে এখন আর নিজের ভাষায় ডাকে না চা শ্রমিক সৌরা সম্প্রদায়ের সন্তানেরা। শ্রীমঙ্গলের চা শ্রমিকদের ভাষাটি আজ অতিবিপন্ন। সৌরা সম্প্রদায়ের আছে নিজস্ব ভাষা, বর্ণমালা, সংস্কৃতি।
চা শ্রমিকরা বকেয়া মজুরী থোক হিসেবে জনপ্রতি ১১ হাজার টাকা করে পাবেন। রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশীয় চা সংসদ (মালিকপক্ষ) এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময়...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর