চা শ্রমিকদের সৌরা ভাষা এখন বিলুপ্তির পথে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৫ পিএম

‘মা’ কে এখন আর নিজের ভাষায় ডাকে না চা শ্রমিক সৌরা সম্প্রদায়ের সন্তানেরা। শ্রীমঙ্গলের চা শ্রমিকদের ভাষাটি আজ অতিবিপন্ন। সৌরা সম্প্রদায়ের আছে নিজস্ব ভাষা, বর্ণমালা, সংস্কৃতি। তবে শেকড়চ্যুত এই সম্প্রদায়ের মাঝে এই ভাষাটির চর্চা একেবারেই নেই। প্রাথমিক স্কুলে শিশুরা নিজের মাতৃভাষার পরিবর্তে শেখে বাংলা ভাষা। 

ভারতের ত্রিপুরা সীমান্ত ঘেঁষা শ্রীমঙ্গল রাজঘাট ইউনিয়নের বর্মছড়া শিশুশিক্ষা কেন্দ্রে পড়তে আসে খাড়িয়া, ওড়িয়া, সৌরাসহ বিভিন্ন সম্প্রদায়ের শিশুরা। তাদের ভাষায় বাংলা না হলেও তারা লেখাপড়া করছে বাংলায়।

স্কুল শিক্ষক গীতা ইন্দুয়ার বলেন, আমাদের নিজের যে মাতৃভাষা আছে তা ব্যবহার হচ্ছে না বলে নতুন প্রজন্ম শিখতে পারছেনা।

আরেক স্কুল শিক্ষক লিজা নানুয়ার বলেন, আমাদের বাবা-মা অনেক আগেই মাতৃভাষায় কথা বলা বন্ধ করেছেন। যদি আমাদের বাবা-মা ঠিকমত মাতৃভাষা বলতে না পারেন, তাহলে আমার কীভাবে শিখবো আর নিজেদের সন্তানদের কি শেখাবো।

সৌরা সম্প্রদায় প্রবীণ ব্যক্তি সামরা সৌরা আক্ষেপ করে বলেন, ‘আমরা মরে গেলে ভাষাটিও মরে যাবে’। বাবা=মা এ ভাষায় কথা বলে না, তাই সন্তানেরাও শিখতে পারে না।

এই সম্প্রদায়ের প্রবীণজন ভাষাটা ভালো বলতে পারলেও বোঝার ক্ষমতাও নেই নবীনদের। এমনকি ‘মা’ ডাকটিও নতুন প্রজন্ম সৌরা ভাষায় বলছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যপক তারিখ মনজুর বলেন, দেশে চল্লিশের বেশী নৃ-ভাষার মধ্যে অতি বিপন্ন ১৪টি ভাষার একটি সৌরা। শিশুর পাঠ্যপুস্তকে মাতৃভাষা যুক্ত করা না গেলে  বিপন্ন এই ভাষাটি চিরতরে হারিয়ে যাবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মায়ের ভাষা বেঁচে থাকার দাবি, বর্মাবস্তিতে আদি ভাষা সংরক্ষণের দাবিতে পরিণত হয়েছে।

 

এএ/এআর
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সমাজের সবাই নিজ নিজ জায়গা থেকে একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর