দেশের নারীরা অনেকটা পথ পেরিয়েছে: খসরু

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০২:৩০ পিএম

বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসার মধ্য দিয়ে দেশে নারী নেতৃত্বের বিকাশ ঘটেছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিঃসন্দেহে বাংলাদেশের নারীরা অনেকটা পথ পেরিয়েছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া এদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ায় নারীরা উজ্জীবিত হয়েছে।

শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

সিলেকশনের মাধ্যমে নারী নেতৃত্ব তৈরির কোনো দাম নেই মন্তব্য করে আমির খসরু বলেন, বর্তমানে বাংলাদেশ একটি ধর্ষণের দেশ পরিণত হয়েছে। তার চেয়ে বড় কথা হচ্ছে, এর বিরুদ্ধে বিচারের প্রয়োগ দেখা যাচ্ছে না। কারণ এর সঙ্গে জড়িত ক্ষমতাবানরা। মুখ খুলছেন না নারীবাদিরাও। বিরাজ করছে ভয়ভীতির পরিবেশ। এই ভয়ের পরিবেশ দুর করতে না পারলে নাগরিক অধিকার ফিরে পাওয়া যাবে না

এসময় তিনি বলেন, সারাদেশের ভোট তো দখল হয়ে গেছে। এখন আইনজীবী, ব্যবসায়ীদের ভোটও দখল করতে হবে।

এদিকে মহিলা দলের র‍্যালিতে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে। নেতাকর্মীরা বলছেন, সংক্ষিপ্ত সমাবেশ করে সকাল ১১টা ৩৫ মিনিটে র‍্যালি বের করলে পুলিশের বাধায় করা যায়নি।  

অপরদিকে এদিন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

এসময় তিনি বলেন, সরকার গণতন্ত্রকে ভয় পায়। বিএনপি গণতন্ত্রের কথা বলে, তাই তারা বিএনপিকেও ভয় পায়। বেগম খালেদা জিয়াকে ভয় পায় বলেই তাকে মিথ্যা অভিযোগে রাজনৈতিক মামলায় বছরের পর বছর ধরে কারারুদ্ধ করে রাখা হয়েছে। 

একাত্তর/এসি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর