মস্কোকে ঠেকাতে ইউক্রেনকে ১০ হাজার ড্রোন দিচ্ছে যুক্তরাজ্য

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৫:০৬ পিএম

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে এবার ইউক্রেনকে ১০ হাজারের বেশি ড্রোন সরবরাহ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। 

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার কিয়েভ সফরের সময় ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস ড্রোন সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছেন। 

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব ড্রোনের জন্য আরও সাড়ে ১২ কোটি ইউরো ব্যয় হচ্ছে। এ নিয়ে ইউক্রেনে তাদের মোট ব্যয় বেড়ে সাড়ে ৩২ কোটি ইউরো দাঁড়াবে।

ইউক্রেনে তৃতীয় দফার সফরে শ্যাপস বলেন, বিশ্বের শীর্ষ স্থানীয় যুক্তরাজ্যের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে সরাসরি আনা অত্যাধুনিক নতুন ড্রোন ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে দিতে আমাদের প্রতিশ্রুতি বাড়াচ্ছি।

এ সময় তিনি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেন।

ব্রিটেন বলেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া তার প্রতিবেশি দেশ ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে তারা দেশটিকে ৭০০ কোটি ডলারেরও বেশি সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

যুক্তরাজ্যই হচ্ছে প্রথম দেশ যারা ইউক্রেনের সামরিক বাহিনীকে দূর-পাল্লার বিভিন্ন অস্ত্র সরবরাহ করে। এর আগে গত মে মাসে দেশটি ঘোষণা দেয় যে, স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র পাঠাবে ইউক্রেনে।

আরবিএস
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর