সৌদিতে সোমবার থেকে রোজা শুরু

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৯:২১ পিএম

সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে । রোববার দেশটিতে চাঁদ দেখার খবর দিয়েছে আরব নিউজ। ফলে সোমবার থেকে দেশটিতে শুরু হবে রমজান মাস।

ফলে মঙ্গলবার থেকে যে বাংলাদেশে রোজার মাস শুরু হচ্ছে তা একপ্রকার নিশ্চিত।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ব্রুনাই ও মালয়েশিয়ায় রোববার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে তারা আগামী মঙ্গলবার থেকে তারা রোজা রাখা শুরু করবে বলে ঘোষণা দিয়েছে।

ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, সোমবার হবে শাবান মাসের ৩০ তারিখ, মঙ্গলবার রমজান মাসের প্রথম তারিখ।

ভৌগোলিক অবস্থানের কারণে আগে চাঁদ দেখা যাওয়ায় অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে রোজা শুরুর ঘোষণা দেয়।

অস্ট্রেলিয়ার অবস্থান পূর্ব গোলার্ধে। তাই সেখানকার সময় পশ্চিম গোলার্ধসহ অন্যান্য অনেক দেশের তুলনায় এগিয়ে থাকে। বাংলাদেশ থেকে দেশটির সময় পাঁচ ঘণ্টা এগিয়ে। 

আর এ কারণেই পশ্চিম গোলার্ধের মুসলমান প্রধান দেশগুলোর তুলনায় অস্ট্রেলিয়ায় আগে চন্দ্র মাস শুরু হয়।

ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস হলো রমজান। এই এক মাস ইসলাম ধর্মে বিশ্বাসীরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো খাবার গ্রহণ করে না এবং বিভিন্ন সংযম পালন করেন।

কেএসএইচ
হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪৪৭ হিজরি সনের জিলহজ...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর