আবারও বাংলাদেশে মিয়ানমারের ২৯ সীমান্তরক্ষী

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৬:৫৭ পিএম

বান্দরবানের নাইক্ষ‌্যংছ‌ড়ির জামছ‌ড়ি সীমান্ত দি‌য়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বি‌জি‌পির ২৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে মিয়ানমারের অংথাপায়া ক্যাম্প থেকে পালিয়ে তারা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে আশ্রয় নেয়।

বিজিবি সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, সোমবার দুপুরের দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে পালিয়ে আশ্রয় চায় বিজিপির ২৯ সদস্য। পরে সীমান্তে দায়িত্বে থাকা বিজিবির জোয়ানরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে আশ্রয় প্রার্থীদের নিরাপদে নিয়ে আসে। পরে তাদের বিজিবির হেফাজতে রাখা হয়।

বি‌জি‌বির এক কর্মকর্তা জানান, আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের নাইক্ষ‌্যংছ‌ড়ির নুরুল আলম কোম্পানির চা বাগানে রাখা হ‌য়ে‌ছে। সেখান থেকে তাদের নিরস্ত্র করে অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে।

বিজিবি ও নাইক্ষ্যংছড়ি সদর ইউপির সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, ক্ষমতা দখলে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান যুদ্ধে দেশটির ২৯ জন বিজিপি সদস্য বিচ্ছিন্ন হয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউপির সীমান্তবর্তী নোম্যান্সল্যান্ডে লুকিয়ে ছিলো। সেখানে কয়েক দিন খাদ্য সংকটে থাকার পর তারা সোমবার জামছড়ি বিওপি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের জেরে এর আগেও দেশটির সীমান্তরক্ষীসহ বিভিন্ন বাহিনীর চার শতাধিক সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। তাদেরকে উভয়পক্ষের সমঝোতায় ফেরত পাঠানো হয়েছে।

কেএসএইচ
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
প্রায় সাত কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর