নাটোরে আদালত চত্বরে তরুণকে কুপিয়ে জখম, আটক পাঁচ

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৮:৪৪ পিএম

নাটোরে আদালত চত্বরে এক তরুণকে কুপিয়ে জখম করেছে হাসুয়া, রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

আহত তরুণ মো. রাতুল আহমেদ সময় কানাইখালি এলাকার রাজু আমাদের ছেলে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নাটোর জেলা হাসপাতালে এবং পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একদল দুর্বৃত্ত হামলা চালায় রাতুলের ওপর। এসময় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে তাকে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বেশকিছু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার ও পাঁচজনকে আটক করে।

নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, রাতুল ও হামলাকারীরা ক্ষমতাসীন দলের পরস্পর বিরোধী দুই গ্রুপের সদস্য। ইতিপূর্বে রাতুল ও তার গ্রুপের লোকজন হামলা চালিয়ে বিরোধী গ্রুপের একজনকে আহত করেছিলো। সে ঘটনায় মামলা হলে ওই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তিনি। সেখানে তার ওপর হামলা চালায় প্রতিপক্ষ।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে পুলিশ হাসুয়া, রামদা, চাইনিজ কুড়ালসহ সজিব, সোহাগ, সুমন, সবুজ ও ইমন নামে পাঁচ দুর্বৃত্তকে আটক করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর