আসবাবের নকশায় অপারগতা, প্রাণ গেলো ব্যবসায়ীর

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০২:৫৫ পিএম

মুন্সীগঞ্জে আসবাবের নকশা করতে অপারগতা প্রকাশ করায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার টঙ্গীবাড়ী উপজেলার বাঘিয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোস্তফা (৪২)। তিনি উপজেলার যশলং ইউনিয়নের হাটকান গ্রামের সাফিজ উদ্দিন খালাসির ছেলে।

অভিযুক্তের নাম মো. রাজন। তিনি সদর উপজেলার ঢালীকান্দি এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে আসবাবের নকশা করতে আসেন রাজন। এসময় ওই নকশা করা সম্ভব না বলে জানায় মোস্তফা। এ নিয়ে তারা তর্ক ও মারামারিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রাজন মোস্তফার গোপনাঙ্গে আঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পালিয়ে যান রাজন। এরপর পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মোল্লা সোয়েব আলী জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া এবং রাজনকে আটকের চেষ্টা চলছে।

একাত্তর/এসি
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর