ইসরাইলকে সহযোগিতা করে মামলা খেলো জার্মানি

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৫:২১ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের চলমান গণহত্যায় সহযোগিতা করার দায়ে চলতি মাসে জার্মানিকে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) কাঠগড়ায় তুলেছিলো মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। এবার সেই মামলার শুনানির দিন ধার্য করেছে আইসিজে।

হেগ-ভিত্তিক আইসিজে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ৮ ও ৯ এপ্রিল এই অভিযোগের ব্যাপারে নিকারাগুয়া ও জার্মানি উভয়ের বক্তব্যের শুনানি অনুষ্ঠিত হবে। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।  

বিবৃতিতে আরও বলা হয়, নিকারাগুয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো অস্থায়ী রুল জারি করা হবে কিনা তা নির্ধারণ করার জন্য ওই শুনানি অনুষ্ঠিত হবে।

গাজার সংঘাতে ইসরাইলকে তহবিল যুগিয়ে জার্মানি ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে বলে মামলায় অভিযোগ করেছে নিকারাগুয়া। 

এছাড়াও জার্মানির বিরুদ্ধে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে (আনরোয়া) অর্থ প্রদান স্থগিত করার বিষয়েও অভিযোগ করেছে মধ্য আমেরিকার দেশটি।

আনরোয়ার কয়েকজন কর্মী গেলো ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানে অংশ নিয়েছিলেন- ইসরাইল এমন ভুয়া অভিযোগ তোলার পর জার্মানিসহ বহু পশ্চিমা দেশ এই সংস্থাকে আর্থিক সহযোগিতা বন্ধ করে দেয়।

নিকারাগুয়ার দাবি, জরুরি ব্যবস্থা জারি করে আন্তর্জাতিক বিচার আদালত যেন জার্মানিকে ইসরাইলে সামরিক সহায়তা বন্ধ করার নির্দেশ দেয়। পাশাপাশি আনরোয়াকে অর্থায়ন বন্ধ করার সিদ্ধান্ত ফিরিয়ে নেয়ার জন্যও যেন জার্মানিকে নির্দেশ দেয়া হয়।

এর আগে অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবাধিকার লঙ্ঘনের মামলায় আইসিজেতে বিচারের মুখোমুখি হয়েছিলো ইসরাইল। গেলো বছরের ২৯ ডিসেম্বর ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা। তবে ঐ মামলাত প্রাথমিক রায় ঘোষণা হলেও তা এখনও চলমান রয়েছে। 

গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় গণহত্যা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। 

গাজায় চলমান এই গণহত্যায় ইসরাইলকে সরাসরি সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির মতো পশ্চিমা দেশগুলো। অন্যদিকে চীন, রাশিয়া, ইরানের মতো দেশগুলো এ গণহত্যার প্রতিবাদ জানিয়ে আসছে।   

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর