এজিয়ান সাগরে নৌকা ডুবে ২১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১২:১৮ পিএম

তুরস্কের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে পাঁচ শিশুসহ অন্তত ২১ জন মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার তুরস্কের কানাক্কালে প্রদেশের গভর্নর ইলহামি আকতাস জানান, উপকূলে আটজনের মরদেহ পাওয়া গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত চারজনকে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সি।

তবে সবশেষ তথ্য অনুযায়ী, নৌকাডুবিতে নিহতের সংখ্যা ২১ জন বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি গ্রিক দ্বীপ লিমনোস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে তুর্কি জলসীমায় ডুবে যায়।

গভর্নরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্যান্য অভিবাসীদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে দ্রুত কোস্টগার্ড এবং নৌ পুলিশকে পাঠানো হয়। হেলিকপ্টার এবং প্লেনের সাহায্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নৌকাটি তুরস্কের সবচেয়ে বড় দ্বীপ গোকসেদা বা ইমব্রোস নামে এলাকায় ডুবে গেছে, যা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কানাক্কালের উপকূলে অবস্থিত। তবে ঠিক কী কারণে সেটি ডুবে গেছে এবং কতজন অভিবাসনপ্রত্যাশী নৌকাটিতে ছিলেন, তা নিশ্চিত নয়।

এজিয়ান সাগর পাড়ি দিয়ে তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে গ্রিসে পৌঁছাতে গিয়ে নিয়মিত ঝুঁকিতে পড়েন অভিবাসনপ্রত্যাশীরা। গত বছর নভেম্বরের মাঝামাঝি তুরস্কের ইজমির উপকূলে নৌকা ডুবে অন্তত পাঁচজন মারা যান। ওই এলাকাটি গ্রিক দ্বীপপুঞ্জ চিওস এবং সামোসের পাশ্ববর্তী অঞ্চল হিসেবে পরিচিত।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যমতে, ২০২৩ সালে ভূমধ্যসাগরে তিন হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। এই সংখ্যা ২০১৭ সালের পর থেকে সর্বোচ্চ। চলতি বছরের জানুয়ারি থেকে এই রুটে ৩৬০ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

 

একাত্তর/জো
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার হয়ে নিখোঁজ হয়েছেন ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। ডুবে যাওয়া সেই নৌযানটি থেকে বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত এবং দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।
ৱমধ্যপ্রাচ্যে চলমান ইরান-মার্কিন বিধ্বংসী যুদ্ধ বন্ধ এবং উত্তেজনা প্রশমনে বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। রোবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর